টিকিটের টাকা ফেরত পাচ্ছেন গোলাপি বলের দর্শকরা

২৫ নভেম্বর ২০১৯, ০৬:০৬ PM

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর আয়োজনে উপমহাদেশের ইতিহাসে প্রথম দিবারাত্রির টেস্ট খেলতে ইডেন গার্ডেনসে প্রথমবারের মত গোলাপি বলের সঙ্গে ভারত ও বাংলাদেশ নেমেছিলো।  

তবে দুঃখের ব্যাপার বাংলাদেশের বাজে পারফরম্যান্সের কারণে পঞ্চম দিনের আয়োজনের এই আসর আড়াইদিনও মাঠে থাকতে পারলো না। তাই চতুর্থ ও পঞ্চম দিনের অগ্রিম টিকিট কাটা দর্শকরা ফেরত পাচ্ছে তাদের টাকা। ম্যাচটি এক ইনিংস ও ৪৬ রানে হারে বাংলাদেশ।

ইডেনে এসে ঐতিহাসিক টেস্টের সাক্ষী হতে পারেননি যারা, তাদের টিকিটের অর্থ ফেরত দিচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। যদিও এর আগে প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়, টেস্ট তৃতীয় দিনে শেষ হয়ে যাওয়ায় তাদের কিছু করার নেই। টিকিটের টাকা ফেরত দেওয়ারও প্রশ্ন ওঠে না।

যারা ম্যাচের শেষ দুই দিনের টিকিট কেটেছিলেন, তাদের কাছে এই সংক্রান্ত মেসেজও পৌঁছে গিয়েছে। সেই মেসেজে জানানো হয়, পাঁচ থেকে সাত দিনের মধ্যে টাকা ফেরত পাবেন তারা। সিএবি এবার মূলত অনলাইনে টিকিট বিক্রি করেছে। সেই দায়িত্বে ছিল ‘বুকমাইশো’ নামের একটি সংস্থা। তারা সিএবির অনুমতি নিয়ে চতুর্থ ও পঞ্চম দিনের টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সিএবি সচিব অভিষেক ডালমিয়া জানিয়েছেন, ‘কোনো মৌসুমের টিকিট বিক্রির ক্ষেত্রে যদি একটি বলও খেলা হয় তাহলে টাকা ফেরত দেওয়া হয় না। কিন্তু আমরা এই টেস্টে প্রতিদিনি হিসেবে টিকিট বিক্রি করেছি। এক্ষেত্রে নির্দিষ্ট দিন কোনো বল মাঠে না গড়ালে টাকা ফেরত দিতে হয়। ডেইলি টিকিট বিক্রির ক্ষেত্রে নিয়ম এটাই।’

শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে অন্য ছুটি বাতিলের ইঙ্গ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির আভাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তেল পরিবহন রুটের কৌশলগত দ্বীপ দখল হুতিদের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9