ফের হাসপাতালে এটিএম শামসুজ্জামান

২৫ নভেম্বর ২০১৯, ০৬:১৪ PM

খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ২ দিন ধরে বাসায় অসুস্থ ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও জোটের অন্যতম প্রতিষ্ঠাতা, একুশে পদকপ্রাপ্ত, খ্যাতিমান এ অভিনেতা। আজ সোমবার আরও বেশি অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের কেবিন ব্লকের ৩২২ রুমে ভর্তি রয়েছেন তিনি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি খ্যাতিমান অভিনেত্রী সারাহ বেগম কবরী, সহ সভাপতি কণ্ঠশিল্পী রফিকুল আলম, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

চুয়াডাঙ্গায় ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ, বিএনপি নেতাকে ৫০ …
  • ১১ জুন ২০২৬
চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে পুলিশ পরিচয়ে ঢুকে ডাকাতি
  • ১১ জুন ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, স্বেচ্ছাসেবক দল নেতা ও সহায়ত…
  • ১১ জুন ২০২৬
প্রতি উপজেলায় গণগ্রন্থাগার স্থাপন: জিয়াউর রহমানের স্বপ্নপূর…
  • ১১ জুন ২০২৬
ঢাকার ৫৬ খাল দখলমুক্ত ও পুনঃখননের পরিকল্পনা
  • ১১ জুন ২০২৬
বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা নিহত, প্রতিবাদে …
  • ১০ জুন ২০২৬
×