বেরোবিতে গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা শুক্রবার

২৫ নভেম্বর ২০১৯, ০৫:৪৪ PM

গণিতের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও জনপ্রিয়তা সৃষ্টির লক্ষ্যে ১১ম জাতীয় স্নাতক (অনার্স) গণিত অলিম্পিয়াডের বৃহত্তর রংপুর অঞ্চলের প্রতিযোগিতা আগামী শুক্রবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হতে হবে। দিনব্যাপী এই প্রতিযোগিতা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাডেমিক ভবন-২ এর গণিত বিভাগে অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বেলা ২টায় সমাপনী সেশনে গণিত বিষয়ক প্রশ্নোত্তর পর্বের তাৎক্ষণিক জবাব দেবেন দেশবরেণ্য গণিতজ্ঞবৃন্দ।

অলিম্পিয়াড প্রতিযোগীতায় রংপুর অঞ্চলের আটটি বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও বগুড়া জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে। ইতোমধ্যে অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত চলবে এ রেজিস্ট্রেশন। অলিম্পিয়াডে গণিতের বিভাগের শিক্ষার্থী ছাড়াও বিজ্ঞান, কলা, সামাজিক বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবে।

আয়োজকদের সূত্রে জানা গেছে, গণিতের প্রতি শিক্ষার্থীদের ভীতি দূর করাসহ সর্বোপরি গণিতের উৎকর্ষ সাধনের নিমিত্তে দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা সুপ্ত মেধা-বিকাশের সুযোগ করে দেয়ার লক্ষে বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক অলিম্পিয়াডের আয়োজন করা হয়। দীর্ঘ ১০ বছর ধরে এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে এবং বাংলাদেশ গণিত সমিতি উদ্যোগে দেশব্যাপী স্নাতক পর্যায়ে গণিত অলিম্পিয়াড নিয়মিতভাবে আয়োজন করে আসছে। প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গাণিতিক দক্ষতা ও বিশ্লেষণের পারঙ্গমতা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। এতে গণিতের ছাত্র ছাড়াও বিজ্ঞান ও প্রকৌশলী ছাত্র-ছাত্রীরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন এবং মেধার স্বাক্ষর রাখছে।

এ অলিম্পিয়াডে শীর্ষ দশ প্রতিযোগীকে (কমপক্ষে দুইজন নারী) নির্বাচন করা হবে। নির্বাচিতদের ডিসেম্বর মাসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিতব্য অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। চুড়ান্ত পর্বে বিজয়ীদের সার্টিফিকেট, ক্রেস্ট ছাড়াও আর্থিক পুরস্কার প্রদান করা হবে।

আগ্রহী শিক্ষার্থীদের জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১৯ এর বৃহত্তর রংপুর অঞ্চলের আহ্বায়ক ও গণিত বিভাগের প্রফেসর ড.তাজুল ইসলাম বরাবর আবেদন করতে হবে (মোবাইল- ০১৭৯৩৯৩২৬৬৯, ই-মেইল: tajul000@yahoo.com)

এছাড়াও গণিত অলিম্পিয়াড প্রতিযোগীতার বিস্তারিত তথ্য বাংলাদেশ গণিত সমিতির ওয়েব সাইট www.bdmathsociety.org পাওয়া যাবে।

চুয়াডাঙ্গায় ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ, বিএনপি নেতাকে ৫০ …
  • ১১ জুন ২০২৬
চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে পুলিশ পরিচয়ে ঢুকে ডাকাতি
  • ১১ জুন ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, স্বেচ্ছাসেবক দল নেতা ও সহায়ত…
  • ১১ জুন ২০২৬
প্রতি উপজেলায় গণগ্রন্থাগার স্থাপন: জিয়াউর রহমানের স্বপ্নপূর…
  • ১১ জুন ২০২৬
ঢাকার ৫৬ খাল দখলমুক্ত ও পুনঃখননের পরিকল্পনা
  • ১১ জুন ২০২৬
বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা নিহত, প্রতিবাদে …
  • ১০ জুন ২০২৬
×