নতুন বিয়ে নিয়ে নিজের ভাবনা প্রকাশ করলেন অপু

২৫ নভেম্বর ২০১৯, ০৪:২৮ PM

ঢালিউডের অভিনেত্রী অপু বিশ্বাস একটি বেসরকারি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে নতুন বিয়ে নিয়ে নিজের ভাবনা প্রকাশ করলেন।

অনুষ্ঠানের উপস্থাপক সরাসরি জানতে চান কতদিনের মধ্যে বিয়ে করতে যাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, বিয়ে নিয়ে ‘আমার ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই আছে। প্রফেশনাল ও ব্যক্তিগত দুটি জীবনকে প্রাধান্য দিচ্ছি। ব্যক্তিগত জীবন নিয়েও আমার পরিকল্পনা আছে। ‘তবে সুন্দরভাবে, বিতর্কিতভাবে নয়। এজন্য অনেকটা সময় অপেক্ষা করতে হবে। কারণ আমি এখনো মানসিকভাবে প্রস্তুত নই। এই জায়গা থেকে সামনে এগুতে হবে।’

তিনি আরও বলেন, আমার বিয়ের বিষয়টা নিয়ে আমার পরিবার ভাবছেন। কারো বেবি আছে, কারো পরিবার আছে এটা আমার পছন্দ নয়। মোট কথা হলো—বিবাহিত মানুষ বিয়ে তো দূরে থাক পছন্দের কাতারেও থাকবে না। এটা আমার ব্যক্তিগত চয়েজ। আমার পরিবারকে এমনটাই বলে দিয়েছি।’

এর আগে ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে শাকিব খান ও অপু বিশ্বাস বিয়ে করেন। ২০১৭ সালে নিজেদের বিয়ে ও ছেলের ব্যাপারটি প্রকাশ্যে নিয়ে আসেন অপু।

এরপর বহু নাটকীয়তা শেষে হুট করেই ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব খান তালাকের জন্য আবেদন করেন এবং ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পন্ন হয়।

বর্তমানে তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয় মা অপু বিশ্বাসের সঙ্গে বসবাস করেন। এখন অপু বিশ্বাস সিঙ্গেল মাদার। এখন অপু ভক্তদের জানার আগ্রহ কবে বিয়ে করছেন তাদের প্রিয় নায়িকা।

ডাকসুর কাজ নয়, তবে ঢাবি কর্তৃপক্ষ কাজটা করে দেখাক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা: স্বাস্থ্য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীর কিডনি প্রতিস্থাপনের টাকা জোগাতে শখের কবুতর বিক্রি ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে অন্য ছুটি বাতিলের ইঙ্গ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির আভাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9