মিডিয়ার ‘ভয়ে’ বিচ্ছিন্নভাবে দেশে ফিরছেন ক্রিকেটাররা

২৫ নভেম্বর ২০১৯, ০৪:২৮ PM

ভারতের মাটিতে টেস্টে লজ্জাজনক পারফর্মেন্স দেখিয়েছে মুমিনুল হকের দল। এমনকি ইডেন গার্ডেন্সে ২ দিন ৪৫ মিনিটে ইনিংস হেরেছে। এখন দর্শকদের টেস্টের বাকী দুই দিনের টাকা ফেরত দিচ্ছে সিএবি। দিবা-রাত্রির টেস্টের মজাটাই নষ্ট হয়ে গেছে দর্শকদের।

সফরের শেষে একটি বিষয় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে; তা হলো ক্রিকেটারদের দেশে ফেরা। ভারত সফর শেষে বাংলাদেশ ক্রিকেটদল যেভাবে দেশে ফিরছে গত দশ বছরেও তাদের এমন ফেরা দেখা যায়নি। কারণ এক বা দুই নয়; তিন ভাগে বিভক্ত হয়ে দেশে ফিরছেন ক্রিকেটাররা! বিমানবন্দরে প্রতিবারই কিছু না কিছু ভক্তরা ভিড় করেন, এবার তেমন কিছুই হচ্ছে না।

রবিবার ম্যাচ শেষ হওয়ার পর সেদিন রাতেই দেশের বিমান ধরেছেন- মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন। আজ সোমবার সকালে ঢাকায় ফিরেই বিমানবন্দর থেকেই চট্টগ্রামের বিমান ধরেন নাইম হাসান।

শোনা যাচ্ছে, দলের বাকি ১০ সদস্যে ২৭ নভেম্বর রাতে দেশে ফিরবেন। কিন্তু সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এতদিন সিরিজ কিংবা টুর্নামেন্ট শেষে জরুরী প্রয়োজন থাকলে সর্বোচ্চ এক কি দুজন আলাদাভাবে দেশে ফিরতেন। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, ভারতের কাছে ধরাশায়ী হয়ে সংবাদ মাধ্যমকে এড়াতেই টিম বাংলাদেশের এই কৌশলী পদক্ষেপ। এর আগেও যে বিদেশ থেকে হাতি-ঘোড়া মেরে আসত ক্রিকেটাররা- এমন নয়। কিন্তু এবারের বাজে পারফর্মেন্স সবকিছু ছাড়িয়ে গেছে। এমন বাজে পারফর্মেন্সের পর মিডিয়ার তোপের মুখে পড়ার সম্ভাবনা প্রায় শতভাগ। তাই মিডিয়া এড়াতেই নাকি ভেঙে ভেঙে দেশে ফিরছেন ক্রিকেটাররা।

খেলা মানেই জয়-পরাজয় থাকবে। টেস্ট ক্রিকেটে তো ড্র বলেও একটা ব্যাপার আছে। কিন্তু পারফর্মেন্স যদি লজ্জাজনক হয়, তখন জয়-পরাজয় খুব একটা বড় হয়ে দাঁড়ায় না। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে ভারত সফর শুরু করেছিল বাংলাদেশ। এরপর টি-টোয়েন্টি আর টেস্ট মিলিয়ে একটিও জিততে পারেনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে অন্য ছুটি বাতিলের ইঙ্গ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির আভাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তেল পরিবহন রুটের কৌশলগত দ্বীপ দখল হুতিদের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9