বাংলাদেশে আসছেন সৌরভ গাঙ্গুলী

২৪ নভেম্বর ২০১৯, ০৩:২৭ PM

বাংলাদেশে আসছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। ২০২০ সালের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এই উপলক্ষে মার্চে এশিয়া একাদশ-বিশ্ব একাদশের মধ্যে ম্যাচ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই আয়োজনে ঢাকায় উপস্থিত থাকবেন তিনি।

শনিবার গণমাধ্যমকে সৌরভ বলেন, আমরা উনাকে (শেখ হাসিনা) উনার বাবার ছবি দিয়েছি। সেটিও সোনায় মোড়ানো। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়ে বাংলাদেশে অনেক বড় উৎসব হতে যাচ্ছে। ইতিমধ্যে আমি সেটি জেনেছি। এ উপলক্ষে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যে দুটো ম্যাচ হবে। আমি অবশ্যই সেখানে যাব। সশরীরে থেকে খেলা ও আয়োজন উপভোগ করব।

তিনি আরো বলেন, উনার (বাংলাদেশ প্রধানমন্ত্রী) সঙ্গে দীর্ঘদিন ধরে আমার সম্পর্ক আছে। সেটি খুবই ভালো। ২০০০ সালে প্রথম টেস্ট খেলে বাংলাদেশ। আমরা ছিলাম প্রতিদ্বন্দ্বী। ওই সময় প্রথম প্রধানমন্ত্রী হন তিনি। তখন থেকেই উনার সঙ্গে আমার ভালো সম্পর্ক। আমি যাব, অবশ্যই যাব।

চুয়াডাঙ্গায় ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ, বিএনপি নেতাকে ৫০ …
  • ১১ জুন ২০২৬
চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে পুলিশ পরিচয়ে ঢুকে ডাকাতি
  • ১১ জুন ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, স্বেচ্ছাসেবক দল নেতা ও সহায়ত…
  • ১১ জুন ২০২৬
প্রতি উপজেলায় গণগ্রন্থাগার স্থাপন: জিয়াউর রহমানের স্বপ্নপূর…
  • ১১ জুন ২০২৬
ঢাকার ৫৬ খাল দখলমুক্ত ও পুনঃখননের পরিকল্পনা
  • ১১ জুন ২০২৬
বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা নিহত, প্রতিবাদে …
  • ১০ জুন ২০২৬
×