গোলাপি টেস্টেও ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

২৪ নভেম্বর ২০১৯, ০২:২৫ PM

© ইন্টারনেট

কলকাতায় ইডেন গার্ডেনসেও ইনিংস ব্যবধানে হারের লজ্জা পেল বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক ভারতের কাছে হোয়াইটওয়াশ হলো টাইগাররা। ইডেন গার্ডেনসে দিবা-রাত্রির গোলাপি টেস্টের তৃতীয় দিনে ইনিংস ও ৪৬ রানের হার মানে বাংলাদেশ।

ছয় উইকেটে ১৫২ রান নিয়ে আজ রোববার ব্যাটিংয়ে নেমে আর ৪৩ রান করতেই বাকি চার উইকেট হারায় অতিথি দল। সর্বোচ্চ ৭৪ রান করেছেন মুশফিকুর রহিম।

৩৯ রান করেন আহত হয়ে উইকেট ছাড়া মাহমুদউল্লাহ। আর ২১ করেন আল-আমিন হোসেন। ভারতের পক্ষে ৫৩ রানে ৫ উইকেট নেন উমেশ যাদব। চার উইকেট নিয়েছেন প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া ইশান্ত শর্মা।

ম্যাচটিতে টস জিতে প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে ৯ উইকেটে ৩৪৭ রানে ইনিংস ঘোষণা করে ভারত। ২৪১ রানের লিড পেয়েছিল দলটি। এর আগে ইন্দোর টেস্টেও মাত্র তৃতীয় দিনে ইনিংস ও ১৩০ রানে হেরেছিল বাংলাদেশ।

ডাকসুর কাজ নয়, তবে ঢাবি কর্তৃপক্ষ কাজটা করে দেখাক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা: স্বাস্থ্য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীর কিডনি প্রতিস্থাপনের টাকা জোগাতে শখের কবুতর বিক্রি ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে অন্য ছুটি বাতিলের ইঙ্গ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির আভাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9