বাংলা সিনেমার কালা আজিজ আর নেই

২৪ নভেম্বর ২০১৯, ০৭:৫৪ AM
অভিনেতা ‘কালা আজিজ’

অভিনেতা ‘কালা আজিজ’ © ফাইল ফটো

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাংলা সিনেমার গুণী অভিনেতা ‘কালা আজিজ’ আর নেই।

শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টায় রাজধানীর উত্তরার কাওলাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। আজিজের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অভিনেতা জায়েদ খান।

অভিনেতা আজিজ সিনেমায় পর্দায় বেশি পরিচিত ছিল ‘কালা আজিজ’ নামে। বাংলা সিনেমাতে ভিলেনের সহযোগী হিসাবে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। নায়ক মান্না ও ডিপজলের বেশ কিছু সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছিলেন আজিজ। এর মধ্যে আম্মাজন অন্যতম।

হালকা দাড়ি, মাথায় টুপি এবং অধিকাংশ সময় পান খেতেন এমনভাবে দর্শকদের কাছে পরিচিত বাংলা সিনেমার বহু ছবিতে অভিনয় করা আজিজ।

জানা গেছে, মৃত্যুর আগে তিনি ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগছিলেন।

আজিজ অভিনীত সিনেমার মধ্যে অন্যতম হলো- রাজা ৪২০ (২০১৬), আয়না সুন্দরী (২০১৫), দুটি মনের পাগলামী (২০১৪), কুসুমপুরের গল্প (২০১৪), ভালোবাসা আজকাল (২০১৩), পাগলা হাওয়া (২০১২), আমার পৃথিবী তুমি (২০১১), হৃদয় ভাঙ্গা ঢেউ (২০১১), আমার স্বপ্ন আমার সংসার (২০১০), ভালবাসলেই ঘর বাঁধা যায় না (২০১০), ভিক্ষুক বলো না তুমি আমার (২০১০), যেমন জামাই তেমন বউ (২০১০), মায়ের হাতে বেহেস্তের চাবি (২০০৯), ভালোবাসা দিবি কিনা বল? (২০০৯), যদি বউ সাজো গো (২০০৮), বড় ভাই জিন্দাবাদ (২০০৮), ময়দান (২০০৭), মেশিনম্যান (২০০৭), পিতার আসন (২০০৬), ভন্ড ওঝা (২০০৬), কোটি টাকার কাবিন (২০০৬), মমতাজ (২০০৫), বাংলার বাঘ (২০০৫), আজকের সমাজ (২০০৪), ইতিহাস (২০০২), কষ্ট (২০০০), লণ্ড ভণ্ড (২০০০), ঝড় (২০০০), আম্মাজান (১৯৯৯), কে আমার বাবা (১৯৯৯), কমান্ডার (১৯৯৪) ইত্যাদি।

আজিজ সম্পর্কে চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত বলেন, অভিনয়ের পাশাপাশি এফডিসির ল্যাবেও কাজ করতো আজিজ।

কাজী হায়াতের পরিচালনায় ‘দিলদার আলী’ থেকে শুরু করে বেশকিছু সিনেমায় কাজ করেছেন আজিজ।

২০০২ সালে মুক্তি পাওয়া ‘ইতিহাস’ সিনেমায় বেশ লম্বা একটা চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পান তিনি। এর স্বীকৃতি হিসেবে বাচসাস পুরস্কারও পান আজিজ।

 

সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬