হঠাৎ কলকাতায় সাকিব

২৩ নভেম্বর ২০১৯, ১২:২১ PM

© সংগৃহীত

হঠাৎই কলকাতায় সাকিব আল হাসান। উঠেছেন হায়াৎ রিজেন্সি হোটেলে। শুক্রবার কলকাতায় আসা সাকিবের ঢাকা ফেরার কথা আজকালের মধ্যেই।

তিনবার ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোয় বর্তমানে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিব। ইডেন গার্ডেনে যখন বাংলাদেশ-ভারত গোলাপি টেস্ট চলছে, তখন তাঁর হঠাৎ কলকাতায় আসা নিয়ে কৌতূহলের জন্ম দিয়েছে।

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলেও সাকিব ছিলেন নিরুত্তর। তবে বাংলাদেশ দল ও বিসিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে, সাকিবের কলকাতা আসার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এটি তাঁর ব্যক্তিগত সফর।

এদিকে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও ব্যক্তিগত কারণে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন বলে জানা গেছে।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা আজ, থাকছে বিশাল ঘাটতিও
  • ১১ জুন ২০২৬
এক ম্যাচে ৮ লাল কার্ড খেল ব্রাজিল
  • ১১ জুন ২০২৬
দুই দেশের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
  • ১১ জুন ২০২৬
চুয়াডাঙ্গায় ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ, বিএনপি নেতাকে ৫০ …
  • ১১ জুন ২০২৬
চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে পুলিশ পরিচয়ে ঢুকে ডাকাতি
  • ১১ জুন ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, স্বেচ্ছাসেবক দল নেতা ও সহায়ত…
  • ১১ জুন ২০২৬
×