ইডেনের মঞ্চ মাতাবেন রুনা লায়লা

২২ নভেম্বর ২০১৯, ১১:২৭ AM

আর মাত্র কেয়েক ঘন্টা অপেক্ষা। এর পরেই কলকাতার ঐতিহ্যবাহী ইডেন ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের মধ্যকার টেস্ট ম্যাচ। আর এ উপলক্ষে গোটা কলকাতা সেজেছে নতুন রুপে। পুরো শহরটা ‘গোলাপি’ রং ধারণ করছে। শহরের রাস্তাগুলো ভরে গেছে গোলাপি আলোর ছটায়।

প্রথমে বাংলাদেশে-ভারত কেউই গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলতে আগ্রহী ছিলো না। তবে রাজি করানোর অসাধ্য কাজটি করছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী। আর কিছুক্ষণের মধ্যৈই ঐতিহাসিক এই ম্যাচটির সাক্ষী হতে যাচ্ছে ইডেন।

ভারতের মাটিতে প্রথমবারের মত দিন রাতের ম্যাচ। তাই আয়োজনটাও ভিন্ন। রয়েছে নানা রকম চমক। সেখানে দুই দেশের প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন দুই দেশের বরেণ্য সব ব্যক্তিরা। এছাড়া দুই দেশ মিলিয়ে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। সে অনুষ্ঠানের মূল মন্ত্রই হচ্ছে বাংলার সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরা।

শুক্রবার উদ্বোধনের পর পরই বিশেষ নিবেদন থাকছে সৌরেন্দ্র-সৌম্যজিতের। এরপরই মঞ্চে মাতাতে উঠবেন বাংলাদেশি কিংবদন্তি গায়িকা রুনা লায়লা। এদিকে, ইডেনের ঐতিহাসিক ম্যাচে গান গাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই শিল্পী। ভারতীয় বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী নিজে তাকে ফোন করে অনুরোধ জানান অনুষ্ঠানে গান গাওয়ার জন্য। আর কলকাতায় অনুষ্ঠান করতে যাওয়ার যাবতীয় খরচ পেয়েছেন দুদেশের তরফ থেকেই।

কলকাতায় কী কী গান গাইবেন কিংবদন্তি রুনা লায়লা? এ ব্যাপারে তিনি জানান, ‘সাধের লাউ’, ‘বন্ধু তিন দিন’, ‘দামাদম মস্তি কালান্দর’- এগুলো তো থাকবেই। এছাড়াও গাইবেন আরও কয়েকটি জনপ্রিয় গান।

ইডেনের দিন-রাতের টেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে বৃহস্পতিবার রাতেই কলকাতায় পৌঁছেছেন রুনা লায়লা। ভারতের এই শহরটাকে তিনি ‘সেকেন্ড হোম’ বলে থাকেন। কলকাতা মানেই তার বিশেষ কিছু পরিকল্পনা। দুদেশের ভক্তরা তার গান শুনতে মুখিয়ে আছেন।

ডাকসুর কাজ নয়, তবে ঢাবি কর্তৃপক্ষ কাজটা করে দেখাক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা: স্বাস্থ্য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীর কিডনি প্রতিস্থাপনের টাকা জোগাতে শখের কবুতর বিক্রি ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে অন্য ছুটি বাতিলের ইঙ্গ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির আভাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9