কন্যা সন্তানের বাবা হলেন তামিম

১৯ নভেম্বর ২০১৯, ১০:৪৭ AM

তামিম ইকবাল ও আয়েশা সিদ্দিকা ইকবালের কোলজুড়ে এসেছে তাদের দ্বিতীয় সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের দ্বিতীয় সন্তান হওয়ার খবর জানিয়েছেন বাবা তামিম নিজেই। তবে তিনি কিছু লিখেননি। শুধু একটি ছবি আপলোড করেছেন। যেখানে বুমরানগ্রাড ইন্টারন্যাশনাল হসপিটালের কার্ডে লেখা রয়েছে, ‘আমি একজন মেয়ে। আমার নাম আলিশবা ইকবাল খান।’

যা থেকে বোঝা যায়, এবার কন্যাসন্তানের বাবা হয়েছেন তামিম। মা আয়েশা সিদ্দিকা ইকবালের সঙ্গে মিলিয়ে যার নাম রাখা হয়েছে আলিশবা ইকবাল খান।

উল্লেখ্য, এর আগে পুত্রসন্তানের বাবা-মা হয়েছিলেন তামিম-আয়েশা দম্পতি। গত ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি তাদের প্রথম সন্তান আরহাম ইকবাল জন্মগ্রহণ করে।

ট্যাগ: ক্রিকেট
চুয়াডাঙ্গায় ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ, বিএনপি নেতাকে ৫০ …
  • ১১ জুন ২০২৬
চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে পুলিশ পরিচয়ে ঢুকে ডাকাতি
  • ১১ জুন ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, স্বেচ্ছাসেবক দল নেতা ও সহায়ত…
  • ১১ জুন ২০২৬
প্রতি উপজেলায় গণগ্রন্থাগার স্থাপন: জিয়াউর রহমানের স্বপ্নপূর…
  • ১১ জুন ২০২৬
ঢাকার ৫৬ খাল দখলমুক্ত ও পুনঃখননের পরিকল্পনা
  • ১১ জুন ২০২৬
বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা নিহত, প্রতিবাদে …
  • ১০ জুন ২০২৬
×