জড়িয়ে ধরে সাকিবকে ড্রেসিংরুমে ওয়েলকাম করা হবে : রিয়াদ

০৩ নভেম্বর ২০১৯, ১১:৪৬ AM

© সংগৃহীত

‘আমরা সাকিবকে যেভাবে ভালোবাসতাম; সাকিবরে সেভাবেই ভালোবাসি এবং সবসময় ওরকমই ভালোবাসবো। ও (সাকিব) যখন কামব্যাক করবে তখন আমরা সবাই দুহাত প্রসারিত করে ওকে জড়িয়ে ধরবো এবং ড্রেসিংরুমে ওয়েলকাম করবো ইনশাআল্লাহ।’

দিল্লীতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কথাগুলো বলছিলেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব বিনা বাংলার ক্রিকেট যেমন কোনভাবেই মেনে নিতে পারছেনা টাইগার ভক্তরা, ঠিক তেমনি সতীর্থদের ও কূড়ে কূড়ে খাচ্ছে সাকিবের শূন্যতা।

ভক্ত থেকে সহযোদ্ধা সকলেরই একটাই অপেক্ষা, কখন নিষেধাজ্ঞা কাটিয়ে লাল সবুজের জার্সিতে আবার দলে ফিরবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। তাইতো ক্রিকেট মাঠের এই রাজপুত্রকে বরণের সব রকম প্রস্তুতি নিয়েই রেখেছে সতীর্থরা।

রিয়াদ আগেই বলেছিলেন, সাকিব কোন অপরাধ করেনি, তাইতো তার প্রতি ভালোবাসার কোন ঘাটতি থাকবে না সতীর্থদের। ভক্তদের পাশাপাশি সতীর্থদের অকুন্ঠ এ ভালোবাসা নিঃসন্দেহে ফেরার পথে বাড়তি অনুপ্রেরণা যোগাবে সাকিব আল হাসানকে। বরণডালা প্রস্তত আছে এখন অপেক্ষা শুধুই রাজকীয় প্রত্যাবর্তনের।

স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১
  • ১১ জুন ২০২৬
শিক্ষায় ১ লাখ ৩৬ হাজার কোটি টাকার বাজেট, শিক্ষকদের বেতন-ভাত…
  • ১১ জুন ২০২৬
থেমে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ হারালেন ২ জন
  • ১১ জুন ২০২৬
ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা
  • ১১ জুন ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের বকেয়া পরিশোধে বরাদ্দ ৪৯০ কোটি টাকা
  • ১১ জুন ২০২৬
বলিভিয়াকে বিধ্বস্ত করে আর্জেন্টিনাকে কঠোর বার্তা দিল আলজের…
  • ১১ জুন ২০২৬
×