ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা

১১ জুন ২০২৬, ১০:৪৫ AM , আপডেট: ১১ জুন ২০২৬, ১১:০৩ AM
গৃহবধূর আত্মহত্যা

গৃহবধূর আত্মহত্যা © টিডিসি ফটো

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঋণের চাপ সইতে না পেরে ইঁদুর মারার বিষ খেয়ে সুমা আকতার (২৫) নামের এক গৃহবধূ আত্নহত্যা করেছে। তিনটি এনজিও থেকে ঋণ নিয়ে আত্মহত্যা করা গৃহবধূ বিদেশ পাড়ি দিতে চেয়েছিলেন বলে জানা গেছে। 

নিহত গৃহবধূর উপজেলার পাচগাঁও বড়চালা গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। সোমবার (৮ জুন) রাত ৮ টার দিকে নিজ বাড়িতে ইঁদুর মারার বিষপান করেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। 

পুলিশ ও নিহতের পরিবার জানায় , সুমা আকতার শৈশবে মা হারান এবং মামার বাড়িতে বড় হন। পরবর্তীতে পাঁচগাঁও গ্রামের আমিরুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। মৃত্যুকালে তিনি পাঁচ বছর বয়সী এক কন্যা ও ১৮ মাস বয়সী এক পুত্রসন্তান রেখে গেছেন।

নিহতের স্বজনদের দাবি, সুমা স্থানীয় কয়েকটি এনজিও—পপি , পল্লী মঙ্গল ও আশা—থেকে ঋণ নিয়ে বিদেশ যাওযার জন্য নিঝুরী গ্রামের দালাল হামিদের কাছে প্রায় ৬ লাখ টাকা দেন। তবে ওই দালাল তাকে বিদেশে না পাঠিয়ে টাকা ফেরতও দেননি। এ কারণে ঋণের কিস্তির চাপে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

নিহতের মামি সকিনা খাতুন বলেন, 'ছয় লাখ টাকা তুলে দেওয়া হলেও তাকে বিদেশে পাঠানো হয়নি, টাকাও ফেরত দেওয়া হয়নি। সেই ঋণের চাপেই সে আত্মহত্যা করেছে।'

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহিদুল ইসলাম জানান, 'সুমা আক্তার ঋণের কিস্তির চাপ ও অতিরিক্ত ওষুধ সেবনের কারণে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর জন্য,দায়ী হলে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।'

এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে কুষ্টিয়া জেলা প্রশাসক
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনার ভাইকে ১৪ টুকরো করার ক্ষমতা আছে’—ছাত্রদল নেতার লাশ উদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসেই যুক্তরাজ্যের ইউসিএলের ডিগ্রি: ৫৫ অনলাইন কোর্সে বিন…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার সুবিধায় শিক্ষার্থীদের ৭৫০টি টার্নিটিন অ্যাকাউন্ট দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬