জড়িয়ে ধরে সাকিবকে ড্রেসিংরুমে ওয়েলকাম করা হবে : রিয়াদ

০৩ নভেম্বর ২০১৯, ১১:৪৬ AM

© সংগৃহীত

‘আমরা সাকিবকে যেভাবে ভালোবাসতাম; সাকিবরে সেভাবেই ভালোবাসি এবং সবসময় ওরকমই ভালোবাসবো। ও (সাকিব) যখন কামব্যাক করবে তখন আমরা সবাই দুহাত প্রসারিত করে ওকে জড়িয়ে ধরবো এবং ড্রেসিংরুমে ওয়েলকাম করবো ইনশাআল্লাহ।’

দিল্লীতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কথাগুলো বলছিলেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব বিনা বাংলার ক্রিকেট যেমন কোনভাবেই মেনে নিতে পারছেনা টাইগার ভক্তরা, ঠিক তেমনি সতীর্থদের ও কূড়ে কূড়ে খাচ্ছে সাকিবের শূন্যতা।

ভক্ত থেকে সহযোদ্ধা সকলেরই একটাই অপেক্ষা, কখন নিষেধাজ্ঞা কাটিয়ে লাল সবুজের জার্সিতে আবার দলে ফিরবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। তাইতো ক্রিকেট মাঠের এই রাজপুত্রকে বরণের সব রকম প্রস্তুতি নিয়েই রেখেছে সতীর্থরা।

রিয়াদ আগেই বলেছিলেন, সাকিব কোন অপরাধ করেনি, তাইতো তার প্রতি ভালোবাসার কোন ঘাটতি থাকবে না সতীর্থদের। ভক্তদের পাশাপাশি সতীর্থদের অকুন্ঠ এ ভালোবাসা নিঃসন্দেহে ফেরার পথে বাড়তি অনুপ্রেরণা যোগাবে সাকিব আল হাসানকে। বরণডালা প্রস্তত আছে এখন অপেক্ষা শুধুই রাজকীয় প্রত্যাবর্তনের।

তিন দফায় কমে সোনার বাজারে বড় পতন, আজ ভরি কত?
  • ১১ জুন ২০২৬
ঐতিহাসিক সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ, একাদশে থা…
  • ১১ জুন ২০২৬
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের
  • ১১ জুন ২০২৬
সরকারি বিভিন্ন দপ্তর ও বিইউপির গুরুত্বপূর্ণ পদে ১৫ কর্মকর্ত…
  • ১১ জুন ২০২৬
পর্তুগালের জয়ের রাতে কাঠগড়ায় রোনালদো, গোল মিসের মহোৎসব
  • ১১ জুন ২০২৬
অনার্স প্রথমবর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১১ জুন ২০২৬
×