এক ম্যাচে ৮ লাল কার্ড খেল ব্রাজিল

১১ জুন ২০২৬, ০৭:৪৩ AM
লাল কার্ড

লাল কার্ড © সংগৃহীত

যুক্তরাষ্ট্র নারী ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়েছে ব্রাজিল। উত্তপ্ত ও বিতর্কিত এই ম্যাচে ব্রাজিলের চার খেলোয়াড় এবং কোচিং স্টাফের চার সদস্যসহ মোট আটজন লাল কার্ড দেখেন। ম্যাচে ১-০ গোলে হেরেছে স্বাগতিকরা, তবে ফলাফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে মাঠের উত্তেজনা, সংঘর্ষ এবং একের পর এক বহিষ্কারের ঘটনা।

মঙ্গলবার রাতে ফোর্তালেজায় অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলের প্রধান কোচ আর্থার এলিয়াসকে দ্বিতীয়ার্ধে টেকনিক্যাল এরিয়া থেকে বহিষ্কার করা হয়। তার সঙ্গে কোচিং স্টাফের আরও তিন সদস্যও লাল কার্ড দেখেন। ম্যাচ চলাকালে বিআ জেনেরাত্তো ও তারসিয়ানে লাল কার্ড পান। পরে ম্যাচ শেষ হওয়ার পর রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় কেরোলিন ও লুদমিলাকেও লাল কার্ড দেখানো হয়।

৫৫ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচের একমাত্র গোলটি আসে ৬৩তম মিনিটে। যুক্তরাষ্ট্রের সোফিয়া উইলসনের নেওয়া শট ব্রাজিলের ডিফেন্ডার ইসাবেলার গায়ে লেগে দিক পরিবর্তন করে। এরপর বলটি গোলরক্ষক লোরেনাকে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়। এই গোলেই জয় নিশ্চিত করে যুক্তরাষ্ট্র।

পুরো ম্যাচে ব্রাজিল একবারও লক্ষ্যে শট নিতে পারেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র লক্ষ্যে ছয়টি শট নেয়। ম্যাচজুড়ে যুক্তরাষ্ট্রের আধিপত্য স্পষ্ট ছিল।

ম্যাচের শেষ দিকে উত্তেজনা চরমে পৌঁছে যায়। যোগ করা সময়ে ব্রাজিল ৯ জনের দলে পরিণত হয়।

প্রথমে ফরোয়ার্ড বিআ জেনেরাত্তো এমিলি সনেটকে ধাক্কা দেওয়ার কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর কয়েক মুহূর্তের মধ্যেই তার সতীর্থ তারসিয়ানে সোফিয়া উইলসনকে কনুই দিয়ে আঘাত করার দায়ে সরাসরি লাল কার্ড দেখেন।

তবে নাটকীয়তা সেখানেই থামেনি। শেষ বাঁশি বাজার পরও দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা যায়। এ সময় রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় ব্রাজিলের কেরোলিন ও লুদমিলা লাল কার্ড দেখেন।

এটি ছিল ব্রাজিলে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। এর আগে শনিবার সাও পাওলোতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। ফলে দুই ম্যাচের সিরিজে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে।

ম্যাচের ৮০তম মিনিটে মাঠে নামেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার মার্তা। ছয়বারের ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়ের জন্য এটি ছিল জাতীয় দলের হয়ে ২১২তম ম্যাচ।

ম্যাচে ব্রাজিলের জন্য আরেকটি দুশ্চিন্তার কারণ হয়ে ওঠেন তরুণ ফরোয়ার্ড দুদিনিয়া। ৩০তম মিনিটে এমিলি সনেটের সঙ্গে সংঘর্ষে তার ডান হাঁটুতে চোট লাগে। তীব্র ব্যথায় কাতরাতে থাকা ২০ বছর বয়সী এই খেলোয়াড়কে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

যুক্তরাষ্ট্রের নারী ফুটবল লিগের ক্লাব সান ডিয়েগো ওয়েভের হয়ে খেলা দুদিনিয়া পরে দ্বিতীয়ার্ধে ক্রাচে ভর দিয়ে বেঞ্চে ফিরে আসেন। তবে তার চোটের গুরুতরতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

সাও পাওলো ও ফোর্তালেজার যে দুটি স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়েছে, আগামী বছরের জুন ও জুলাই মাসে সেখানেই নারী বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা হবে।

এদিকে যুক্তরাষ্ট্র নারী দল আগামী নভেম্বর মাসে বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান শুরু করবে।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9