ছয় মাসের মধ্যেই শক্তিশালী টি-টোয়েন্টি দল : নান্নু

১৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:১১ AM

© সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শক্তিশালী দল হলেও বরাবরের মত টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পার্ফরমেন্স হতাশাজনক। এমনকি সর্বশেষ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে বেশ বাজেভাবেই হারে টাইগাররা। তবে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর দাবি, আগামী ছয় মাসের মধ্যেই একটি শক্তিশালী টি-টোয়েন্টি দল তৈরি করতে পারবেন তারা।

পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫৮টিই হেরেছে টাইগাররা।

সাংবাদিকদের সাথে আলাপকালে নান্নু আরো বলেন, ‘সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। এটা নিয়ে কোচ ও টিম ম্যানেজমেন্টের সাথে একটি পরিকল্পনা করা হয়েছে। ইনশাআল্লাহ, আশা করি আগামী ছয় মাসের মধ্যে টি-টোয়েন্টির একটা স্কোয়াড আমরা দাঁড় করাতে পারব।’

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর। এখন দেখার বিষয় তার আগে আসলেই নির্বাচকরা একটি শক্তিশালী টি-টোয়েন্টি দল তৈরি করতে পারে কি না?

জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলতে দিচ্ছে না সরকার: জামায়াত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে ‘সবাই ক্ষমা কইরেন’ স্ট্যাটাসের পর মিলল যুবকের মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষী-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালতে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় থানার কাছে যুবককে গুলি করে হত্যা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক নিয়োগ, বেতন আলোচনা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9