আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক নিয়োগ, বেতন আলোচনা সাপেক্ষে

১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ PM
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ডিরেক্টর-হাসপাতাল পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল বা তার ঊর্ধ্ব পদমর্যাদায় দায়িত্ব পালনকারীরা অগ্রাধিকার পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল

পদের নাম: ডিরেক্টর-হাসপাতাল

পদসংখ্যা: উল্লেখ নেই

চাকরির ধরন: পূর্ণকালীন

কর্মদিবস: সপ্তাহে ৬ দিন

কর্মঘণ্টা: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

কর্মস্থল: মগবাজার, ঢাকা

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এমবিবিএস, এমপিএইচ বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। ক্যাডেট কলেজের শিক্ষাজীবনের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও দেখুন: ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ

অভিজ্ঞতা: হাসপাতাল ব্যবস্থাপনা বা অন্য কোনো ব্যবস্থাপনা ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

বেতন ও সুযোগ-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের বিস্তারিত সিভি ই-মেইলে [email protected] ঠিকানায় পাঠাতে হবে। চাইলে সিভির হার্ড কপি এবং সব শিক্ষাগত ও পেশাগত সনদের এক সেট ফটোকপিসহ আবেদন করতে পারবেন।

হার্ড কপি আবেদন পাঠাতে হবে: এইচআরডি, আদ্-দ্বীন ফাউন্ডেশন, করপোরেট অফিস (৫ম তলা) ২, বড় মগবাজার, ঢাকা-১২১৭।

আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৬।

বিস্তারিত তথ্য ও আবেদন করতে এখানে দেখুন।

বিস্তারিত জানতে নিচে দেখুন।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬