জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলতে দিচ্ছে না সরকার: জামায়াত আমীর

১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ PM
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান © সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলার চেষ্টা করলেও সরকার তাদের কথা বলতে দিচ্ছে না। এ কারণে জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে হচ্ছে। 

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল স্থানীয় মাদ্রাসা মাঠে উপস্থিত লোকজনের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকট চরমে। মানুষ কষ্ট পাচ্ছে।

এর আগে সকালে শহীদ আবদুল মালেকের কবর জিয়ারত করেন শফিকুর রহমান। তিনি ওই পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। শফিকুর রহমান গতকাল শুক্রবার রাতে বগুড়ায় এসে সার্কিট হাউসে ছিলেন। আজ ভোর সোয়া পাঁচটার দিকে তিনি সার্কিট হাউস থেকে ধুনটের উদ্দেশে রওনা হন।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

চিকিৎসা অবহেলায় বাবাকে ‘হত্যা’র অভিযোগ চিকিৎসকের, লিখলেন—সা…
  • ০৯ অক্টোবর ২০২৬
ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১৮ অক্টো…
  • ০৯ অক্টোবর ২০২৬
ইউক্রেনে যাত্রীবাহী ২ বাসে আগুন, নিহত ৩৩
  • ০৯ অক্টোবর ২০২৬
জুনিয়রকে গালাগালের জেরে গোবিপ্রবিতে প্রক্টরিয়াল বডির উপস্থ…
  • ০৯ অক্টোবর ২০২৬
পে ফিক্সেশন পদ্ধতি সহজ করতে ৬ দফা সংশোধনের আবেদন
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ইএসজি সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় ব্…
  • ০৯ অক্টোবর ২০২৬