বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

উদ্ভাবনের সঙ্গে নীতি সহায়তা, শিল্পখাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের সংযোগ ঘটানোর লক্ষ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার পরে আগারগাঁওয়ের নভোথিয়েটারে আয়োজিত তিন দিনব্যাপী এ মেলায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আগের বক্তাদের বক্তব্য ও উপস্থাপনায় আগামী দিনের কর্মপন্থা সম্পর্কে মোটামুটি একটি দিকনির্দেশনা পাওয়া গেছে। বক্তব্য ও উপস্থাপনায় যেসব বিষয় তুলে ধরা হয়েছে, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করতে পারলে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

আয়োজিত এ মেলায় শতাধিক উদ্ভাবক ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা এক হাজারের বেশি উদ্ভাবন নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছেন। উদ্ভাবনের সঙ্গে নীতি সহায়তা, শিল্প খাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের সংযোগ ঘটাতে এ আয়োজন। এ সময় বিভিন্ন প্রেজেন্টেশন দেখে অভিভূত হন প্রধানমন্ত্রী। 

তিনি উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য ও সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরাও অংশগ্রহণ করেন।

এসবিএসি ব্যাংকে তিন পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
  • ০৯ অক্টোবর ২০২৬
মাদক সেবনের অভিযোগে আটক পুলিশ কর্মকর্তা থানা থেকে পলাতক
  • ০৯ অক্টোবর ২০২৬
মৃত্যুর আগে বাবার মোবাইলে যে মেসেজ পাঠিয়েছিল স্কুলছাত্রী তা…
  • ০৯ অক্টোবর ২০২৬
এক ক্লিকেই মিলবে বাসের অবস্থান, হাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইডিই বাংলাদেশে ফিল্ড ভলান্টিয়ার পদে জনবল নিয়োগ
  • ০৯ অক্টোবর ২০২৬
চিকিৎসা অবহেলায় বাবাকে ‘হত্যা’র অভিযোগ চিকিৎসকের, লিখলেন—সা…
  • ০৯ অক্টোবর ২০২৬