হ্যাশট্যাগ ‘বয়কট বিসিবি’ আন্দোলনে সরব ফেসবুক

১২ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২১ PM

© টিডিসি ফটো

আফগানিস্তানের সাথে পরাজয় কোন ভাবেই মেনে নিতে পারছেনা টাইগার ভক্তরা। তাদের মতে বোর্ডের দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফল বিশ্বকাপ ও আফগানদের সঙ্গে ব্যর্থতা। এ নিয়ে দেশের ক্রিকেট ভক্ত-সমর্থকদের ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে প্রতিবাদ করতে দেখা গেছে।

চার লাখ ৫২ হাজার সদস্য নিয়ে দেশের ক্রিকেট ভক্তদের সবচেয়ে বড় প্লাটফর্ম ক্রিকেটখোর। অনলাইনে ক্রিকেট নিয়ে গঠনমূলক আলোচনায় সবসময় সরব ফেসবুক ভিত্তিক এই গ্রুপটি। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় রয়েছে ক্রিকেটখোরের কমিউনিটি। ক্রিকেট সংশ্লিষ্ট নানা কাজে এসব কমিউনিটির রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

ক্রিকেটখোরের ফেসবুক ওয়ালে ক্রিকেট সম্পর্কিত যাবতীয় আলোচনা বন্ধ করে ব্যতিক্রমধর্মী তাদের এই প্রতিবাদের কথা প্রথম আসে ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদনে। এরপর আরো কিছু অনলাইন পোর্টালেও এ নিয়ে নিউজ হয়।

তবে এবার ক্রিকেটখোরের সদস্যরা নেমেছে অনলাইনে হ্যাশট্যাগ ‘বয়কট বিসিবি’ নামের এক আন্দোলনে। মূলত বোর্ড ও দেশের ক্রিকেট কাঠামো সংস্কারের দাবীতে তাদের এই হ্যাশট্যাগ আন্দোলন।

গ্রুপের সদস্যদের দাবী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেটকে ধ্বংসের পায়তারা করছে। বিসিবির অনিয়মের কারণে উঠে আসছে না ভালোমানের প্লেয়ার, বোর্ড ক্রিকেটার দ্বন্দ্ব প্রভাব ফেলছে মাঠের ক্রিকেটে। টানা ব্যর্থতার পরেও বোর্ড পরিচালকরা আঁকড়ে ধরে আছে একাধিক পদ। এভাবে চলতে থাকলে দেশের ক্রিকেট খুব তাড়াতাড়ি কেনিয়া জিম্বাবুয়ের পর্যায়ে চলে যাবে বলে তারা মনে করেন।

দেশের ক্রিকেটের স্বার্থে প্রয়োজনে রাজপথেও নামতে প্রস্তুত আছে ক্রিকেটখোর। অন্যান্য অনলাইন ভিত্তিক টাইগার সমর্থক গ্রুপগুলোও তাদের এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে। আন্দোলনকারীদের বিশ্বাস তাদের অহিংস এ আন্দোলনে বোধোদয় ঘটবে বিসিবির।

তবে এ নিয়ে খোদ বিসিবির কোন প্রতিক্রিয়া এখন পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে বোর্ড বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজ নিয়ে এগিয়ে যাচ্ছেন।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬