নতুন মুখের চমক দিয়ে বিসিবি’র দল ঘোষণা

০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৫ PM

© সংগৃহীত

অনেকটা চমক দিয়েই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুটি টি-টোয়েন্টি দলে একেবারে নতুন মুখ পেসার ইয়াসিন আরাফাত মিশু। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্সের পর জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।

এছাড়াও দেড় বছর পর টি-টোয়েন্টি ফরম্যাটে সুযোগ পেলেন অফ স্পিনার শেখ মেহেদী হাসান ও আফিফ হোসেন ধ্রুব। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন এই দুই তরুণ।

চট্টগ্রাম টেস্টে ধাক্কার পর অনেকটা কাটছাট করে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন তাইজুল ইসলাম। এর আগে দলে থাকলেও এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি তাইজুলের।

বাদ পড়েছেন তিন ফরম্যাটে নিয়মিত মুখ মেহেদী হাসান মিরাজ ও রুবেল হোসেন। ফিরেছেন বাঁ-হাতি ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব। ১৩ সেপ্টেম্বর আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত।

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
  • ০২ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৮, প্রতিদিন মৃত্যু ২০
  • ০২ এপ্রিল ২০২৬
ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভ…
  • ০২ এপ্রিল ২০২৬
বদলি সফটওয়্যারে শিক্ষক-কর্মচারী তথ্য এন্ট্রি নিয়ে বড় খবর দি…
  • ০২ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৯ এপ্…
  • ০২ এপ্রিল ২০২৬