বড় লিডের পথে আফগানিস্তান

০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৭ PM

তাইজুল ইসলামের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেছেন আফগানিস্তানের কাপ্তান রশিদ খান। তবে তার আগেই আফগানিস্তানের লিড দাঁড়ায় ৩৫৫ রানে। দ্বিতীয় ইনিংসে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে আফগানরা। অষ্টম উইকেট জুটিতে আফসার জাজাইকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন কায়েস আহমাদ।

শেষ খবর পর্যন্ত ৮২ ভার ৪ বল থেকে আফগানিস্তানের সংগ্রহ ২৩৫ রান। ইতোমধ্যে ৩৭২ রানের লিড সফরকারীদের।

এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই পর পর দুই বলে আফগানিস্তানের দুই উইকেটের পতন হয়। সাকিবের করা প্রথম ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউর শিকার হন এহসানউল্লাহ জানাত (৪)। এরপর সাকিবের ফ্লাইটেড ডেলিভারি খানিকটা ক্রিজ থেকে বের হয়ে এসে ব্লক করতে গেলে কট এন্ড বোল্ড হন প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো রহমত শাহ।

তৃতীয় উইকেটে জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে সফরকারীরা। ১৪ ওভারে ২৪ রান যোগ করেন ইব্রাহিম জাদরান ও হাসমতউল্লাহ শহীদি। নাঈম হাসানের ঘূর্ণিতে ডিফেন্স করতে গিয়ে প্রথম স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দিয়েছেন শহীদি (১২)।

এর পর আফসার আজগারকে (৫০) ফেরান তাইজুল ইসলাম। লাঞ্চের পর বড় লিডের দিকে যাচ্ছিল সফরকারীরা। সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া ইব্রাহিম জাদরানকে ফেরান নাঈম হাসান। ইব্রাহিম ছয়টি চার ও চারটি ছক্কার মারে করেন ৮৭ রান। শেষ পর্যন্ত মিরাজের বলে মোহাম্মদ নবী এবং রশিদ খান আউট হন।

এর আগে আফগানিস্তানের করা ৩৪২ রানের জবাবে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ২০৫ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে ১৩৭ রানে পিছিয়ে থাকে সাকিবের দল।

বিসিএসের মৌখিক পরীক্ষা বিশ্বাসযোগ্য করার পরামর্শ জনপ্রশাসন …
  • ১৩ এপ্রিল ২০২৬
তরুণদের প্রোডাক্টিভ সময় বিসিএস নষ্ট করছে : ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগে একদিনে ৬ ম্যাচ আয়োজনের পরিকল্পনা
  • ১৩ এপ্রিল ২০২৬
বিপিএলে নাসুমের বকেয়া পারিশ্রমিক বিতর্ক, মুখ খুললেন সেই ফাহ…
  • ১৩ এপ্রিল ২০২৬
সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
  • ১৩ এপ্রিল ২০২৬
৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
  • ১৩ এপ্রিল ২০২৬