হরভজন সিং ও ইরফান পাঠানের পর বুমরাহ

০১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৫ PM

© সংগৃহীত

হরভজন সিং ও ইরফান পাঠানের পর তৃতীয় ভারতীয় হিসেবে টেস্টে টানা তিন বলে তিন ব্যাটসম্যানকে ফেরাতে পেরেছেন জাস্প্রিত বুমরাহ। এর মাধ্যমে রেকর্ড বুকে নিজের নামকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ভারতের এই বোলিং স্টার। (৩১ আগস্ট) জ্যামাইকার স্যাবাইনা পার্কে দ্বিতীয় টেস্টে তিনি এ অনন্য কীর্তি গড়েন।

নিজের ব্যক্তিগত ৯ম ওভারে একে একে ফিরিয়েছেন ড্যারেন ব্রাভো, শামারা ব্রæকস এবং রস্টন চেজ-কে। এর আগে স্বদেশী ক্রিকেটার হরভজন সিং ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ইরফান পাঠান ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে হ্যাট্রিক করার কৃতিত্ব অর্জন করেন। তবে এর মধ্যে ইরফান পাঠান ইনিংসের ১ম তিন বলে পাকিস্তানের টপ অর্ডারের সেরা তিন ব্যাটসম্যানকে ঘায়েল করেন।

মূলত বুমরার বোলিং তোপের কারণেই ধাক্কা সামলানো সম্ভব হয়নি ওয়েস্ট ইন্ডিজের পক্ষে। দিন শেষ করেছে ৭ উইকেটে ৮৭ রান তুলে। এর মধ্যে মাত্র ৯.১ ওভারের ৬ উইকেট তুলে নেন ভারতের এই তারকা ক্রিকেটার। এখনো ৩২৯ রানে পিছিয়ে ছিলো স্বাগতিক দল।

এ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ও ওয়ান-ডে মিলিয়ে ভারতের ৭ ব্যাটসম্যান হ্যাট্রিক করার কৃতিত্ব অর্জন করেন। ৩১ আগস্টের হ্যাট্রিকের মাধ্যমে সেই হিরোদের কাতারে পৌঁছে গেলেন বুমরা। বুমরা ছাড়াও বাকি হ্যাট্রিককারী ভারতীয় বোলাররা হলেন- চেতন শর্মা, কপিল দেব, হরভজন সিং, ইরফান পাঠান, কুলদিপ যাদব, মোহাম্মদ সামি।

জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলতে দিচ্ছে না সরকার: জামায়াত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে ‘সবাই ক্ষমা কইরেন’ স্ট্যাটাসের পর মিলল যুবকের মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষী-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালতে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় থানার কাছে যুবককে গুলি করে হত্যা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক নিয়োগ, বেতন আলোচনা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9