লক্ষ্মীপুরে আঞ্চলিক গণিত উৎসব

৩০ আগস্ট ২০১৯, ১১:১২ PM
বেলুন উড়িয়ে জেলা প্রশাসক উৎসবের উদ্ভোধন করেন

বেলুন উড়িয়ে জেলা প্রশাসক উৎসবের উদ্ভোধন করেন © টিডিসি ফটো

লক্ষ্মীপুর জেলায় আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার লক্ষ্মীপুর গণিত ক্লাব ৪র্থ বারের মত লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন করে। সকাল পৌনে ১১টায় শুরু করে সোয়া ১২টা পর্যন্ত দেড় ঘন্টায় প্রাথমিক, জুনিয়র, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক মোট চার ভাগে বাছাইকৃত ৫৬৭ জনকে নিয়ে অনুষ্ঠিত হয় ফাইনাল পর্ব।

এর আগে উপজেলা পর্বে চারটিতে (সদর, রায়পুর, রামগন্জ, রামগতি) মোট ৩ হাজার ২০০ এর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। পরীক্ষার পূর্বে প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীপুর জেলা প্রশাসক অন্জন চন্দ্র পাল জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ উদ্ধোধন ঘোষণা করেন। এসময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস আর আরমান শাকিল। এতে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো খলিলুর রহমান। দ্বিতীয় পর্বে আয়োজন করা হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। এসময় লক্ষ্মীপুর সদর উপজেলা অডিটোরিয়ামে অংশগ্রহণ কারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং প্রশ্নের জন্য পুরস্কার প্রদান করে গনিত ক্লাবের সদস্যরা। পরবর্তীতে রুবিক্স কিউব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। এরপর প্রধান অতিথি হিসেবে ক্যারিয়ার আলোচনা পেশ করেন জেলা এন ডি সি খবিরুল আহসান জুয়েল ।

সর্বশেষ গণিত উৎসব ও রুবিক্স কিউবে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও লক্ষ্মীপুর গণিত ক্লাবের সদস্যরা । এতে চারটি বিভাগে ১৫ জন করে মোট ৬০ জনকে পুরষ্কৃত করা হয়। পুরো অনুষ্ঠান সম্পন্ন করতে লক্ষ্মীপুর গণিত ক্লাবের ৬০ জন সদস্য ভলেন্টিয়ারের ভূমিকা পালন করে।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই লক্ষ্মীপুর গণিত ক্লাব জেলায় বিভিন্ন শিক্ষা সংশ্লিষ্ট প্রোগ্রামের আয়োজন করে যাচ্ছে। গণিত অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াড, একাডেমিক ওয়ার্কশপ, রোবটিক্স ওয়ার্কশপ, আইসিটি ওয়ার্কশপ এর মধ্যে উল্লেখযোগ্য। দেশে বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন লক্ষ্মীপুর গণিত ক্লাব। লক্ষ্মীপুরের শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান ভীতি কাটানো, একাডেমিক দিকনির্দেশনা দেয়া, আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করানো এবং সুন্দর ক্যারিয়ার গঠনে সহযোগিতা করাই লক্ষ্মীপুর গণিত ক্লাবের উদ্দেশ্য।

জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলতে দিচ্ছে না সরকার: জামায়াত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে ‘সবাই ক্ষমা কইরেন’ স্ট্যাটাসের পর মিলল যুবকের মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষী-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালতে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় থানার কাছে যুবককে গুলি করে হত্যা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক নিয়োগ, বেতন আলোচনা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9