নেইমারকে ঘাড় ধাক্কা এমবাপ্পের (ভিডিও)

০৪ আগস্ট ২০১৯, ০২:১০ PM

নেইমারের পিএসজির সঙ্গে সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। পার্ক দে প্রিন্সেস ছেড়ে পুরোনো ঠিকানা বার্সেলোনায় যাওয়া নিয়ে পিএসজির সঙ্গে মতানৈক্য চলছে তার। এর মধ্যে ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে গণ্ডগোল লেগেছে কিলিয়ান এমবাপ্পের। তবে ঘটনাটি আদৌ সত্য কিনা তা সময় বলে দেবে।

এরইমধ্যে গণমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ পেয়েছে যা দেখে ধারণা করা হচ্ছে, সম্পর্কের ফাটল ধরেছে দুই সতীর্থ নেইমার-এমবাপ্পের মধ্যে।

শনিবার (০৩ আগস্ট) চীনে, রেনেকে হারিয়ে ফরাসি সুপার কাপ জিতেছে পিএসজি। চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ট্রফি হাতে গ্রুপ ফটোসেশনের জন্য দাঁড়িয়েছিল টমাস টুখেলের শিষ্যরা। কিন্তু হঠাৎ দেখা যায়, ফটোসেশন থেকে এমবাপ্পে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন নেইমারকে। যেন তাদের বিজয়ের মুহূর্তে সঙ্গী করতে চাচ্ছেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

দুই বন্ধুর সম্পর্কের অবনতি ঘটা অসম্ভব কিছু নয়। কারণ পিএসজি ছেড়ে ক্যাম্প ন্যুয়ে ফেরার জন্য উদগ্রীব হয়ে আছেন নেইমার। অথচ ২৭ বছর বয়সী তারকাকে ফ্রান্সে থাকার জন্য বারবার অনুরোধ করে যাচ্ছেন এমবাপ্পে। কিন্তু তাতেও নাছোড়বান্দা নেইমার। হয়তো ফরাসি ফরোয়ার্ড তারই শোধ তুলেছেন।

রেনের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচটিতে গোল করেছেন আনহেল ডি মারিয়া ও এমবাপ্পে। ছিলেন না নেইমার। গত মৌসুমে কোপা দে ফ্রান্সের ফাইনালে রেনের কাছে আত্মসমর্পণের ম্যাচে এক সমর্থকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে নিষিদ্ধ হন তিনি। যার ফলে এবার স্কোয়াডে ছিলেন না।

কিন্তু গলায় মেডেল পরে এমবাপ্পে-ভেরাত্তিদের পাশে দাঁড়াতে গেলে বাঁধে বিপত্তি। এমবাপ্পে তাকে ধাক্কা দিয়ে বের করে দেন শিরোপা উদযাপনের ফটোসেশন থেকে।

জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলতে দিচ্ছে না সরকার: জামায়াত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে ‘সবাই ক্ষমা কইরেন’ স্ট্যাটাসের পর মিলল যুবকের মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষী-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালতে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় থানার কাছে যুবককে গুলি করে হত্যা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক নিয়োগ, বেতন আলোচনা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9