অছাত্রসুলভ চুল কাটবেন না: নাপিতকে শিক্ষকের চিঠি

০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৩ AM
প্রধান শিক্ষকের লেখা

প্রধান শিক্ষকের লেখা

‘শ্রদ্ধেয় সেলুনের কর্মী বন্ধু, এই বিদ্যালয় আপনাদের। এর শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিনীত অনুরোধ করছি- ছাত্রদের এমন চুল কাটবেন না যা দৃষ্টিকটু ও অছাত্রসুলভ।’

বিদ্যালয় ও বিদ্যালয়ের শিক্ষার্থীর শৃঙ্খলার জন্য নাপিত বরাবর সম্প্রতি এমনই এক চিঠি দিয়েছেন কলকাতার নিউটাউনের হাটগাছা হরিদাস বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। যা সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে বাংলা ভাষাভাষীদের কাছে ভাইরাল হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক পার্থসারথি দাস বলেন, আমি আমার কর্তব্য পালন করেছি। শুধু স্কুলে শাসন করলে হবে না। ঘরে-বাইরে মানসিকতার পরিবর্তন করতে হবে। তাই সেলুনগুলোকে অনুরোধ করেছি। যাতে তারা শালীনতা বজায় রেখে কাজ করেন।

জানা যায়, কোনো ছাত্রের মাথা ভরা খাড়া খাড়া চুল, কারো আবার কানের পাশে চুলই নেই, কেউ আবার কাকের বাসার মতো চুলে কেটেছে- ছাত্রদের এমন চুল কাটা নিয়ে বিরক্ত বিদ্যালয় কর্তৃপক্ষ। তার প্রেক্ষিতেই ওই সিদ্ধান্ত হয়েছে।

যেভাবে গৃহস্থালির কাজে ব্যবহৃত এআই রোবটদের প্রশিক্ষণ দিচ্ছে…
  • ১২ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ পে-স্কেল ও উৎসব ভাতার দাবি
  • ১২ জুন ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১২ জুন ২০২৬
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা কবে, জানাল ইরান
  • ১২ জুন ২০২৬
পে-স্কেল বাস্তবায়নে দুই বিষয়ের কথা জানালেন আজিজী
  • ১২ জুন ২০২৬
ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্…
  • ১২ জুন ২০২৬
×