খুশিতে, ঠ্যালায় কাঁপিয়ে দিলেন আসিফ (ভিডিও)

০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:১৭ PM

আসিফ আকবর। যেখানে যান সেখানেই যেনো মাতিয়ে রাখেন। ফিতার ক্যাসেট থেকে সিডি সবশেষ ডিজিটাল যুগের ইউটিউব- সবখানেই তার রাজত্ব। বজ্রকণ্ঠে তার গান বহু আগেই দর্শককে মুগ্ধ করেছে প্রেমে, দগ্ধ করেছে সুরের আগুনে। তিনি এবার নতুন প্লাটফর্মে। প্রথমবারের মতো আসিফ আকবর গান প্রকাশ করলেন ফেসবুকে।

গায়কের ভাষায়, এটি একটি এক্সপেরিমেন্ট ছিল এবং সেটি দুর্দান্তভাবে সফল হতে চলেছে। দুইদিনের ব্যবধানে সেই গানের ভিউ দশ লাখ পেরিয়েছে।

‘খুশিতে, ঠ্যালায়, ভাল্লাগে, ঘোরতে’- শিরোনামের গানটির গীতিকবি সুহৃদ সুফিয়ান। আর তাতে সুর ধরেছেন প্লাাবন কোরেশী। সংগীত পরিচালনা করেছেন জেকে মজলিশ। এটি প্রকাশ হয়েছে আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে।

আসিফ আকবর এ গান নিয়ে বলেন, ‘গানটি মজা করেই গাওয়া। তবে ইউটিউবের বাইরে ফেসবুককে গানের প্লাাটফর্ম হিসেবে একটু পরীক্ষাও করা হয়ে গেল। আমার তো মনে হয় এই গানটি ফেসবুকে প্রকাশ হওয়া প্রথম পূর্ণাঙ্গ গান হিসেবে একটা মাইলফল হবে।

খুব শিগগিরই গান-সিনেমা প্রকাশের প্লাটফর্ম হিসেবে ইউটিউবের চেয়েও বেশি জনপ্রিয় হবে ফেসবুক। আমি প্রস্তুত। আর ধন্যবাদ জানাই আমার গানের সকল শ্রোতা ও ভক্তদের।’

প্রস্তাবিত বাজেটের মূলনীতি জানালেন‌ মাহদী আমিন 
  • ১২ জুন ২০২৬
যেভাবে গৃহস্থালির কাজে ব্যবহৃত এআই রোবটদের প্রশিক্ষণ দিচ্ছে…
  • ১২ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ পে-স্কেল ও উৎসব ভাতার দাবি
  • ১২ জুন ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১২ জুন ২০২৬
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা কবে, জানাল ইরান
  • ১২ জুন ২০২৬
পে-স্কেল বাস্তবায়নে দুই বিষয়ের কথা জানালেন আজিজী
  • ১২ জুন ২০২৬
×