বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ পেল ব্রাজিল, কিংবদন্তি ডিফেন্ডার আর নেই

১২ জুন ২০২৬, ১০:৪০ AM
ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার ব্রিতো

ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার ব্রিতো © টিডিসি ফটো

ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের কিংবদন্তি ডিফেন্ডার ব্রিতো আর নেই। বিশ্ব ফুটবলকে শোকের সাগরে ভাসিয়ে ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার (১১ জুন) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ব্রিতো ছিলেন ব্রাজিলের সোনালি প্রজন্মের অন্যতম নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক। ১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ৬১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। ১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপে পেলের নেতৃত্বাধীন ব্রাজিল দলের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দলকে শিরোপা জয়ে সহায়তা করেন তিনি। উইলসন পিয়াজার সঙ্গে তার গড়া রক্ষণ জুটি সেই আসরে হয়ে উঠেছিল দুর্ভেদ্য।

১৯৬৬ বিশ্বকাপেও ব্রাজিলের হয়ে মাঠে নেমেছিলেন ব্রিতো। আন্তর্জাতিক সাফল্যের তালিকায় তিনি আরও জিতেছেন ১৯৭১ সালের কোপা রোকা এবং ১৯৭২ সালের তাসা ইন্ডিপেনদেন্সিয়া।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। সিবিএফ সভাপতি সামির জাউদ এক বিবৃতিতে বলেন, ‘ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে ব্রিতো আমাদের ছেড়ে গেলেন। ১৯৭০ বিশ্বকাপ জয়ে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের এই মহান তারকাকে আমি শ্রদ্ধা জানাই। তার লড়াকু মানসিকতা ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের অনুপ্রেরণা জোগাবে।’

পেলে, তোস্তাও, রিভেলিনোদের মতো কিংবদন্তিদের সতীর্থ ব্রিতোর বিদায়ের মধ্য দিয়ে ব্রাজিলের ফুটবলের এক গৌরবোজ্জ্বল সোনালি অধ্যায়ের অবসান ঘটল। মাঠের লড়াইয়ে তার দৃঢ়তা ও সাফল্য তাকে ফুটবল ইতিহাসে অমর করে রাখবে।

ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল থেকে ইতালিতে গিয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন মাস্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9