কণ্ঠনীড়ের আয়োজনে দুই বাংলার এক কণ্ঠ

৩০ জানুয়ারি ২০১৯, ০৩:১১ PM
‘এপার ওপার এক কণ্ঠ’ আবৃত্তি অনুষ্ঠানে অতিথির সাথে শিল্পীরা

‘এপার ওপার এক কণ্ঠ’ আবৃত্তি অনুষ্ঠানে অতিথির সাথে শিল্পীরা

চট্টগ্রামে বাচিক শিল্পচর্চা কেন্দ্র ‘কণ্ঠনীড়’র আয়োজনে বাংলাদেশ-ভারতের শিল্পীদের অংশগ্রহণে আবৃত্তিসন্ধ্যা ‘এপার ওপার এক কণ্ঠ’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান, উদ্বোধন ও আশীর্বচন করেন বিশিষ্ট কবি ও সাংবাদিক রাশেদ রউফ। আর স্বাগত বক্তব্য রাখেন কন্ঠনীড়ের সভাপতি সেলিম রেজা সাগর।

আবৃত্তি সন্ধ্যায় আমন্ত্রিত গুণী শিল্পীরা হলেন ‘বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ’র যুগ্ম সম্পাদক রাশেদ হাসান, কলকাতার জনপ্রিয় আবৃত্তি শিল্পী জুঁই দে এবং ‘বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ’র ঢাকা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আহ্সান উল্লাহ তমাল। তিনজন বিশিষ্ট আবৃত্তি শিল্পীর অংশগ্রহণে মনোমুগ্ধকর এই আবৃত্তি সন্ধ্যার সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল।

অনুষ্ঠানের শুরুতে দলীয় এবং একক আবৃত্তি পরিবেশন করেন কণ্ঠনীড়ের আবৃত্তি শিল্পীরা। দুই বাংলার মেলবন্ধন, মুক্তিযুদ্ধ, বাঙালী জাতিসত্তার ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন শিল্পীরা। সঞ্চালক কামরুল হাসান বাদল মুক্তিযুদ্ধে শরণার্থী বাংলাদেশীদের আশ্রয় দানের জন্য কলকাতার আমন্ত্রিত শিল্পী জুঁই দে’র মাধ্যমে সমস্ত ভারতবাসীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীরা দেশের সার্বভৌমত্ব, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধকে উপজীব্য করে কবিতা আবৃত্তি করেন। কবিতার মাধ্যমে শিল্পীরা জঙ্গিবাদ, জাতীয়তাবাদ, দেশপ্রেম, ধর্ষণ ও মা-বাবার ভালবাসার চিত্র ফুঁটিয়ে তোলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সান মেরিন সার্ভে এন্ড ইনস্পেকশন এবং কৃতজ্ঞতা স্বীকার করেন রোটারিয়ান শওকত ওসমান এবং ইঞ্জিনিয়ার আলতাফ এম হান্নান।

মরক্কোর বিপক্ষে শুরুর একাদশ চূড়ান্ত আনচেলত্তির, জায়গা হয়নি …
  • ১২ জুন ২০২৬
১০ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কর্মী রাখলেই কর ছাড় পাব…
  • ১২ জুন ২০২৬
প্রস্তাবিত বাজেটের মূলনীতি জানালেন‌ মাহদী আমিন 
  • ১২ জুন ২০২৬
যেভাবে গৃহস্থালির কাজে ব্যবহৃত এআই রোবটদের প্রশিক্ষণ দিচ্ছে…
  • ১২ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ পে-স্কেল ও উৎসব ভাতার দাবি
  • ১২ জুন ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১২ জুন ২০২৬
×