জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা শুরু ১৯ জানুয়ারি

১৪ জানুয়ারি ২০১৯, ০৪:৩৩ PM
মোট ৩০টি বিষয়ে প্রতিযোগীরা অংশ নেবে

মোট ৩০টি বিষয়ে প্রতিযোগীরা অংশ নেবে

‘শিশুদের কল্যাণে আমরা সবাই’ স্লোগানে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৯ শুরু হচ্ছে আগামী ১৯ জানুয়ারি। বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত দেশব্যাপী এই প্রতিযোগিতায় অর্থায়ন করছে সমাজকল্যাণ ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। অন্যান্যবারের মতো এবারও দেশের ৪৯০টি উপজেলায় এই প্রতিযোগিতা শুরু হচ্ছে।

প্রাথমিক প্রযোগিতা শুরু হবে স্কুল পর্যায়ে। এরপর উপজেলা পর্যায়ে। পরে জেলা পর্যায়ে এবং পরবর্তীতে দেশে আটটি বিভাগে এবং সর্বশেষ ঢাকায় চূড়ান্ত পর্যায়ে জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক শিশু সাহিত্যিক আনজির লিটন এসব তথ্য জানান।

তিনি জানান, এবার মোট ৩০টি বিষয়ে প্রতিযোগীরা অংশ নেবে। গান, নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্গন, আদিবাসীদের কয়েকটি ইভেন্ট, নাটক, উপস্থিত বক্তৃতা, হামদ, নাত, পল্লীগীতি, ভাওয়াইয়া, নজরুলগীতি, রবীন্দ্র সংগীত, ক্রীড়ায় কয়েকটি ইভেন্টসহ মোট ত্রিশটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৯ থেকে ২১ জানুয়ারি উপজেলা/থানা পর্যায়ে, ২৩ থেকে ২৫ তারিখ পর্যন্ত জেলা পর্যায়ে এবং ২৮ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরে ঢাকায় হবে চূড়ান্ত প্রতিযোগিতা। মার্চ মাসে বিজয়ীদের মাঝে রাষ্ট্রপতি আবদুল হামিদ একটি অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন।

তিনি জানান, গত বছর এই প্রতিযোগিতায় সারাদেশে ২ লাখ ৬১ হাজার ৬৮৮ জন শিশু-কিশোর অংশ নিয়েছিল। এ বছর প্রতিযোগীর সংখ্যা আরও বাড়ছে। এতো বিপুলসংখ্যক শিশু-কিশোর দেশের আরও কোন প্রতিযোগিতায় অংশ নেয়নি। সরকার শিশু-কিশোরদের সংস্কৃতি, খেলাধুলা, সংগীত, শিল্প, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে মেধাবী প্রজন্ম গড়ে তোলার জন্যই এই প্রতিযোগিতা শুরু করেছিল। যে উদ্দেশে এই প্রতিযোগিতা চালু হয়েছিল তা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে বলে তিনি জানান।

এবারের প্রতিযোগিতায় মোট ২৩৭টি পুরস্কার প্রদান করা হবে। এ বছর ‘সেরাদের সেরা’ শিরোনামে একটি পুরস্কার প্রবর্তন করা হয়েছে। জাতীয় পর্যায়ে তিনটি বিষয়ে যে প্রথম স্থান অধিকার করবে সে সেরাদের সেরা পুরস্কার পাবে। এই বিজয়ী শিশু একাডেমির ‘শুভেচ্ছা দূত’ হিসেবে পরবর্তী তিন বছর একাডেমির সঙ্গে যুক্ত থাকবে। প্রথম থেকে চতুর্থ শ্রেণি ‘ক’ বিভাগ, পঞ্চম থেকে সপ্তম শ্রেণি ‘খ’ বিভাগ এবং সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘গ’ বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতা সার্বিকভাবে সম্পন্ন করার জন্য উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা পরিচালনা কমিটি গঠিত হয়েছে। প্রতিযোগিতার জন্য শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক এবং ক্রীড়া এই দুটি ক্যাটাগরি করা হয়েছে। প্রথম ক্যাটাগরিতে ‘বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো’ শীর্ষক একটি বিভাগ করা হয়েছে। এই বিভাগে জাতীয় পর্যায়ে নয়টি পুরস্কার প্রদান করা হবে বলে একাডেমি থেকে জানানো হয়।

 

খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক দন্ত্য চিকিৎসার অন্যতম পথিকৃত অধ্যাপক মতিউর রহমান মো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা, ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ঈদগাহের আশপাশে এক ঘণ্টায় মিলল দুই মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে জেলা প্রশাসকের উদ্যোগে এসএসসি মডেল টেস্ট অনুষ্ঠিত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবিতে জনবল নিয়োগ, আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9