প্রতিবারের ন্যায় এবারো গণিত উৎসবের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। এবারও চারটি ক্যাটাগরিতে ১৭তম গণিত উৎসব অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার থেকে বাছাই অলিম্পিয়াডের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
বাংলা ও ইংরেজী উভয় মাধ্যমের শিক্ষার্থীরা এ গণিত উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবে। ব্যক্তিগত পর্যায়ে যে কেউ উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবে। তবে নিবন্ধনের সময় শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণীর যেকোন একটি প্রমাণ হিসাবে দেখাতে হবে।