ঢাবি চারুকলা

জয়নুল গ্যালারিতে বিহাইন্ড দ্য মাস্কস প্রদর্শনী চলছে

২৪ নভেম্বর ২০১৮, ১০:২১ AM
‘বিহাইন্ড দ্য মাস্কস-৩’ প্রদর্শনীতে  মুগ্ধ দর্শনার্থীরা

‘বিহাইন্ড দ্য মাস্কস-৩’ প্রদর্শনীতে মুগ্ধ দর্শনার্থীরা © টিডিসি ফটো

কাঠ, মেটাল আর অ্যাপ্লিকের মতো বিভিন্ন মাধ্যমে তৈরি নানারকম মুখোশকে অনুষঙ্গ করে যৌথ প্রদর্শনী ‘বিহাইন্ড দ্য মাস্কস-৩’ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। শুক্রবার ছুটির দিনে মাস্কস প্রেমিদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। ১৯ নভেম্বর শুরু হওযা এ প্রদর্শনী চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত।

উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমেদ আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পী আবদুল মোমেন মিল্টন, ঢাবি চারুকলা অনুষদের অ্যাসিস্ট্যান্ট প্রোক্টর নাজির খান খোকন, বিখ্যাত শিল্প সমালোচক মঈনউদ্দিন খালেদ।

প্রদর্শনীতে ঢাবি চারুকলা অনুষদের ক্র্যাফট বিভাগের বর্তমান ও প্রাক্তন সাতজন শিক্ষার্থীর শিল্পকর্ম স্থান পেয়েছে। শিক্ষার্থীরা হলেন- মুহাম্মদ জাকির হোসেন, তাহমিনা সুলতানা রোজি, সজীব পাল, তুষার দে, সবুজ দাস ও রিজন আহম্মেদ। তৃতীয়বারের মতো তারা একই বিষয় নিয়ে কাজ করছেন। শিল্পীদের কাজের বিষয় ‘বিহাইন্ড দ্য মাস্কস’।

সেখানে কেউ কেউ প্রকৃতির মাধ্যমে জীবন ফুটিয়ে তুলেছেন, অনেকে লোকজ ও আদিবাসী সংস্কৃতিতে আন্তর্জাতিক প্রভাব উপস্থাপন করেছেন, কেউ ধর্মীয় বৈশিষ্ট্য তুলে ধরেছেন, আবার কেউ-বা আমাদের মুখ ও মুখোশের পিছনে লুকিয়ে থাকা অন্তর্জগতের চিত্র তুলে ধরেছেন। তৃতীয়বারের মতো প্রদর্শনী হওয়ায় শিল্পীরা এবারের প্রদশর্নীর নাম রেখেছেন ‘বিহাইন্ড দ্য মাস্কস-৩’।

যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি আর নেই
  • ১২ জুন ২০২৬
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূ ও সন্তানদের নির্যাতন, ঘরবা…
  • ১২ জুন ২০২৬
ডলারের চাপে কাঁপছে এশিয়ার মুদ্রা, ‘অফশোর যুদ্ধ’ ঠেকাতে মরিয়…
  • ১২ জুন ২০২৬
বিশ্বকাপে লাল কার্ড পেলে খেলোয়াড়দের যে শাস্তির নিয়ম করেছে ফ…
  • ১২ জুন ২০২৬
৯ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার
  • ১২ জুন ২০২৬
বাংলাদেশ সিরিজের স্কোয়াডে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
  • ১২ জুন ২০২৬
×