সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কূটনীতিক স্ত্রীদের ফ্যাশন শো

২৩ নভেম্বর ২০১৮, ১০:৩১ PM
ব্রাজিলিয়ান রাষ্ট্রদূতের স্ত্রী সান্দ্রা তাবাজারা

ব্রাজিলিয়ান রাষ্ট্রদূতের স্ত্রী সান্দ্রা তাবাজারা

দেশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তহবিল সংগ্রহ এবং নতুন ডিজাইনারদের তুলে ধরতে শনিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমধর্মী ফ্যাশন শো।

ঢাকাস্থ ব্রাজিল দূতাবাস, স্পাউসেস অব হেড অব মিশনস (এসএইচওএম) এবং ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের যৌথ আয়োজনে হতে যাওয়া এই ফ্যাশন শোতে মডেল হিসেবে থাকবেন বিভিন্ন মিশন প্রধানের জীবন সঙ্গীরা।

অনুষ্ঠানের স্পন্সর কসমস গ্রুপ, রিভাইভ, বসুন্ধরা গ্রুপ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ঢাকা পেজথ্রি, বে ডেভলপমেন্টস লিমিটেড, বাংলাদেশ হেরিটেজ ক্রাফট ফাউন্ডেশন ও লা মেরিডিয়ান ঢাকা। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)। আনুষ্ঠানিকভাবে ফ্যাশন শো শুরু হওয়ার আগে থাকছে সঙ্গীতানুষ্ঠান, যেখানে একটি আমেরিকান ব্যান্ড গান করবে।

এ বিষয়ে ঢাকাস্থ ব্রাজিলিয়ান রাষ্ট্রদূতের স্ত্রী সান্দ্রা তাবাজারা বলেন, ‘আমাদের প্রত্যাশা হলো প্রতিবন্ধী, পরিত্যক্ত ও সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করা, যাদের আমাদের সাহায্য প্রয়োজন। আমরা তহবিল সংগ্রহ এবং তাদের হৃদয় ছুঁয়ে যেতে চাই।’

এছাড়া অনুষ্ঠানটির মাধ্যমে বাংলাদেশের নতুন ও তরুণ ডিজাইনারদের তুলে ধরা হবে জানিয়ে তিনি বলেন, ‘এ জন্যই আমরা তাদের (ফ্যাশন ডিজাইন কাউন্সিল) সাথে হাত মিলিয়েছি।’

মাদার থেরেসার কার্যক্রম দ্বারা অনুপ্রাণিত সান্দ্রা জানান, সেখান থেকেই তিনি আসলে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করতে আগ্রহী হন। পরে বিষয়টি তিনি বাংলাদেশের প্রখ্যাত ডিজাইনার মাহিন খান এবং রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের স্ত্রীদের জানালে তারা ইতিবাচকভাবে সাড়া দেন।

নয় যুগ্মসচিবকে বদলি করল সরকার
  • ১২ জুন ২০২৬
বেনাপোল হয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার
  • ১২ জুন ২০২৬
আ.লীগ পরিবার সংশ্লিষ্টতায় এক ঘণ্টায় প্রজ্ঞাপন বাতিল হওয়া সে…
  • ১২ জুন ২০২৬
মরক্কোর বিপক্ষে শুরুর একাদশ চূড়ান্ত আনচেলত্তির, জায়গা হয়নি …
  • ১২ জুন ২০২৬
১০ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কর্মী রাখলেই কর ছাড় পাব…
  • ১২ জুন ২০২৬
প্রস্তাবিত বাজেটের মূলনীতি জানালেন‌ মাহদী আমিন 
  • ১২ জুন ২০২৬
×