প্রোগ্রামিংয়ে চ্যাম্পিয়ন হয়ে ৭ম বারের মত ওয়ার্ল্ড ফাইনালে শাবি

১১ নভেম্বর ২০১৮, ১০:১৯ AM
পুরস্কার হাতে বিজয়ী দল

পুরস্কার হাতে বিজয়ী দল © টিডিসি ফটো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিএসই বিভাগের দল ‘সাস্ট ডেস্কিফ্রেডর’ কম্পিউটার প্রোগ্রামিংয়ে সবচেয়ে মর্যাদাকর ইভেন্ট ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (এসিএম আইসিপিসি) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন এই দলটি পর্তুগালে অনুষ্ঠিতব্য প্রোগ্রামিং প্রতিযোগিতার ওয়ার্ল্ড ফাইনালে অংশ নেবে।

শনিবার ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ঢাকা সাইটের এই প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৯৮টি দল অংশ নেয়। এর মধ্যে একমাত্র শাবিপ্রবি’র দলটিই ৬টি সমস্যার সমাধানের মাধ্যমে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। 

এতে রানার আপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের দল ‘ব্লাড হাউন্ড’। তৃতীয় স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দল ‘এপিনেফ্রাইন’। পরে রাতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার আপ শাবিপ্রবি ও বুয়েটের এই দু’টি দলই আগামী ২০১৯ সালের ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্তুগালে অনুষ্ঠিতব্য প্রোগ্রামিং প্রতিযোগিতার ওয়ার্ল্ড ফাইনালে অংশ নেবে।

শাবিপ্রবি ২০১২ সালে প্রথমবার প্রোগ্রামিং প্রতিযোগিতার ওয়ার্ল্ড ফাইনালে যাওয়ার পর এ নিয়ে গত ৮ বছরে ৭ম বার মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতার ফাইনালে অংশ নিতে যাচ্ছে।

চ্যাম্পিয়ন দল ‘সাস্ট ডেসিফ্রেডর’র সদস্যরা হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং  (সিএসই) বিভাগের তিন শিক্ষার্থী মওদুদ খান শাহরিয়ার, জুবায়ের আরাফ ও অভিষেক পাল। 

দলের কোচ ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, আমরা আমাদের পরিকল্পনা মোতাবেক এগিয়েছি, যার ফলশ্রুতিতে ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছি।

চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চ্যাম্পিয়ন হওয়াটা সত্যিই গর্বের। সাফল্য ধরে রেখে আর্ন্তজাতিক অঙ্গনে সাফল্য বয়ে আনবে এই টিম এমনটাই প্রত্যাশা করেন তিনি।

নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক দন্ত্য চিকিৎসার অন্যতম পথিকৃৎ অধ্যাপক মতিউর রহমান মো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা, ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9