সুবিধাবঞ্চিত শিশুদের বিজ্ঞানমেলা

২৭ অক্টোবর ২০১৮, ১২:৪০ PM

© সংগৃহীত

সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের বিজ্ঞান-শিক্ষা কার্যক্রমে আগ্রহী করে তোলা ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য– এডুকেশন অ্যান্ড ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এডুকো) একটি আন্তঃস্কুল বিজ্ঞান মেলার আয়োজন করেছে।

রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে এই মেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ঢাকা ও নারায়ণগঞ্জের ২৩টি স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা। এডুকো বাংলাদেশের শিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রতি বছর প্রায় ১৪ হাজার ৯৮৩ শিশু এবং তাদের পরিবারের ও সমাজের এক বিশাল অংশ এই বিজ্ঞান শিক্ষাকার্যক্রমের সঙ্গে যুক্ত হতে পারে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কে এম আব্দুল ওয়াদুদ এই মেলার উদ্বোধন করেন।

মেলা পরিদর্শন শেষে তিনি বলেন, ‘সমাজের এই সুবিধাবঞ্চিত শিশুরা অদম্য সাহসী। তারা কাজের ফাঁকে ফাঁকে পড়ালেখা করে বিজ্ঞান শিক্ষার আগ্রহ নিয়ে মেলায় আসছে। এডুকোর মত প্রতিষ্ঠান সরকারের মানসম্মত শিক্ষা উদ্যোগকে এগিয়ে নিতে বিজ্ঞানমেলা আয়োজনের মাধ্যমে সহায়তা করছে। আশা করি এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনি এম সরকার দেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসহ তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার জন্য আহবান জানান।

বিজ্ঞানমেলায় বিশেষ অতিথি হসিবে উপস্থিত ছিলেন চন্দ্রনড়ি রিয়াল এস্টটে লিমিটেডের ডিরেক্টর এস এম জাহিদুল ইসলাম, মোহাম্মদপুর থানা শিক্ষা অফিসার মোসাম্মৎ খালেদা আকতার, এডুকো বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর জনি এম সরকার ও সিনিয়র র্কমর্কতারা।

উল্লেখ্য, এডুকো বাংলাদেশে সর্বমোট ৪৪ টি শিশু বিকাশ কেন্দ্র (ইসিডি), ৩৫টি প্রাথমিক বিদ্যালয় (৫টি কর্মজীবি শিশু শিক্ষা প্রতিষ্ঠান সহ) গাজিপুর জেলার কালিগঞ্জে, ময়মনসিংহ জেলার ভালুকা এবং ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় পরিচালনা করে থাকে। এছাড়া ২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুনগতমান উন্নয়নে সহযোগিতা করে থাকে।

নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক দন্ত্য চিকিৎসার অন্যতম পথিকৃৎ অধ্যাপক মতিউর রহমান মো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা, ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9