অনুষ্ঠিত হয়ে গেল দেশের প্রথম রোবট অলিম্পিয়াড

২৭ অক্টোবর ২০১৮, ১২:০১ PM

© সংগৃহীত

দেশের শতাধিক খুদে রোবটপ্রেমীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দেশের প্রথম রোবট অলিম্পিয়াড।  গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। 

আগামী ডিসেম্বর মাসের ১৫-১৯ তারিখে ফিলিপাইনে অনুষ্ঠেয় আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য দল নির্বাচনের লক্ষ্য নিয়ে এই আয়োজন।

এইদিন সকালে বেলুন উড়িয়ে আয়োজনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও ডেটা সফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান। দিনভর ৭ থেকে ১২ এবং ১৩ থেকে ১৮ বছর বয়সী রোবটপ্রেমীরা দুটি ক্যাটাগরিতে মিশন চ্যালেঞ্জ, ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি ও রোবটিক বুদ্ধি প্রতিযোগিতায় অংশ নেয়।

২০তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের সঙ্গে মিল রেখে প্রতিযোগিতার থিম ছিল সমুদ্র বাঁচাও। মিশন চ্যালেঞ্জে প্রতিযোগীরা রোবট তৈরি করে, যা সমুদ্রের ময়লা–আবর্জনা দ্রুত রক্ষা করতে পারবে। রোবট ইন মুভিতে প্রতিযোগীরা কার্জন হলের বারান্দায় বসে সেট তৈরি করে এবং রোবট বা রোবটের ডামি দিয়ে শুটিং করে। তারপর এক মিনিটের মুভি জমা দেয়। মিশন চ্যালেঞ্জে ছিল নির্দিষ্ট যাত্রাপথে যাওয়া ও পথের বাধা অপসারণ। আর রোবটিক বুদ্ধি মূলত একটি কুইজ প্রতিযোগিতা।

বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জনতা ব্যাংকের চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা। বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪১ জনকে পুরস্কৃত করা হয়। এদের মধ্য থেকে ক্যাম্পের মাধ্যমে ফিলিপাইনের জন্য বাংলাদেশ দল গঠন করা হবে বলে জানা গেছে।

এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছে গিগাটেক লিমিটেড ও জনতা ব্যাংক লিমিটেড। সহযোগী ছিল এম্বার আইটি, ঢাকা এফএম, ইএমকে মেকার ল্যাব, নাগরিক টিভি ও বিজ্ঞানচিন্তা। এ ছাড়া নিনো রোবটসহ কারিগরি সহায়তা দিয়েছে সেরেনা টেকনোলজিস।

যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি আর নেই
  • ১২ জুন ২০২৬
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূ ও সন্তানদের নির্যাতন, ঘরবা…
  • ১২ জুন ২০২৬
ডলারের চাপে কাঁপছে এশিয়ার মুদ্রা, ‘অফশোর যুদ্ধ’ ঠেকাতে মরিয়…
  • ১২ জুন ২০২৬
বিশ্বকাপে লাল কার্ড পেলে খেলোয়াড়দের যে শাস্তির নিয়ম করেছে ফ…
  • ১২ জুন ২০২৬
৯ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার
  • ১২ জুন ২০২৬
বাংলাদেশ সিরিজের স্কোয়াডে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
  • ১২ জুন ২০২৬
×