সামাজিক সাংস্কৃতিক সংস্থা দিয়াড়ের কমিটি গঠন

০৭ অক্টোবর ২০১৮, ০১:৫১ PM
দিয়াড়ের নবনির্বাচিত কমিটি নেতৃবৃন্দ।

দিয়াড়ের নবনির্বাচিত কমিটি নেতৃবৃন্দ। © টিডিসি ফটো।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতির বিকাশ, প্রচার-প্রসার ও গবেষণার জন্য জাতীয় ভিত্তিক সামাজিক, সাংস্কৃতিক সংস্থা ‘দিয়াড়’-এর কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে ।

শনিবার রাতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ সেন্টারে দিয়াড়ের উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে সাবেক অতিরিক্ত সচিব এ এইচ এম আপেল আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক পদে মুখলেসুর রহমান মুকুল ও কোষাধ্যক্ষ পদে আজাদ সোহেল নির্বাচিত হয়েছেন ।

এছাড়া সহ-সভাপতি পদে রয়েছেন মেসবাহুর রহমান খসরু, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী ইফফাত আরা নার্গিস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চেয়ারম্যান আলপ্তগীন তুষার এবং যূগ্ম সাধারণ সম্পাদক পদে তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা, পূর্বাচল মেরিন সিটির ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মো: শাহ আলম, সাংবাদিক শাহরিয়ার মাহমুদ প্রিন্স নির্বাচিত হয়েছেন। উক্ত কমিটিতে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ফজলুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের সচিব আব্দুল খালেখ, আইসিটি মন্ত্রণালয়ের সহকারী পরিচালক শহীদুল ইসলাম, লেখক গবেষক সাব্বির আহমদ, প্রকৌশলী হারুনুর রশিদ, শিক্ষিকা ইসমেতারা হক ডলি, রেডিও টুডের সাংবাদিক হাসিব বিল্লাহ ও রাহাতুস সবুজসহ ৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক রাষ্ট্রদূত ও বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন। কামাল উদ্দিনকে প্রধান করে নির্বাচন পরিচালনা করেন কৃষিবিদ গোলাম মোস্তফা ও ডেইলি ষ্টারের সিনিয়র সাংবাদিক ছটিক মাহমুদ।

নবনির্বাচিত সভাপতির বক্তব্যে আপেল আবদুল্লাহ বলেন, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা, আলকাপসহ অন্যান্য লোকজ সংস্কৃতিকে দেশ ও বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। দিয়াড়ের মাধ্যমে এ সংস্কৃতির প্রচার-প্রসার ও গবেষণার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, সংগঠনটির উপদেষ্টা পরিষদে রয়েছেন, বিশিষ্ট নাট্যকার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, দেশ বরেণ্য কার্টুনিস্ট রফিকুন নবী-রনবী, অধ্যাপক এলতাস উদ্দিন প্রমুখ।

প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9