ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউটের প্রশিক্ষণ ও দীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৩ PM
এয়ার রোভার ইউনিটের ৯ম প্রশিক্ষণ ও দীক্ষা প্রদান অনুষ্ঠানে অতিথিদের সাথে সদ্য দীক্ষা গ্রহণকারী রোভারবৃন্দ।

এয়ার রোভার ইউনিটের ৯ম প্রশিক্ষণ ও দীক্ষা প্রদান অনুষ্ঠানে অতিথিদের সাথে সদ্য দীক্ষা গ্রহণকারী রোভারবৃন্দ।

ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার ইউনিটের পাঁচ দিনব্যাপী রোভার স্কাউটদের ৯ম প্রশিক্ষণ ও দীক্ষা ক্যাম্প বৃহস্পতিবার থেকে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে প্রশিক্ষণ, দীক্ষা, সামাজিক সচেতনতা, উন্নয়ন কর্মকান্ডও মহা তাঁবু জলসা।

শুক্রবার  দীক্ষা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা রোভার স্কাউটের কমিশনার প্রফেসর এনামুল হক খান। ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামের সভাপতিত্বে দীক্ষা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার মো. আনোয়ার হাবিব কাজল,গার্লস ইন রোভার ইউনিট এর আর এস এল ও রোভার ট্রেনার ফারহানা রহমান সেতু (পি আর এস) ও রোভার স্কাউট লিডার মো. সাইফুল ইসলাম খান, ঢাকা জেলা রোভার স্কাউটের এম জেড রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের প্রভাষক মোঃ রাকিব মজুমদার প্রমুখ।

দীক্ষা ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সিনিয়র রোভার মেট জুঁই রায় ও নাজমুল হাসান। এবারের ক্যাম্পে ড্যাফেডিল ইন্টারন্যাশনাল কলেজ এয়ার স্কাউট ইউনিটের ১২ জন রোভার ও ৪ জন ট্রেনারসহ মোট ৬০ জন রোভার অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা রোভার স্কাউটের কমিশনার প্রফেসর এনামুল হক খান বলেন, দীক্ষা প্রদান অনুষ্ঠান স্কাউটদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ন একটি অধ্যায় । এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মশুদ্ধির মাধ্যমে পরিশীলিত হয়ে মনে প্রানে স্কাউট আন্দোলনে উজ্জীবিত হতে সহায়তা করে। তিনি রোভারদের বিপির আদর্শে অনুপ্রানিত হয়ে সবার বাসযোগ্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

তিনি সাম্প্রতিক সময়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার ইউনিটের বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনগুলিতে এর ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি আরো বলেন, ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রোভার স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হয়ে এক অনন্য উদাহরন সৃষ্টি করেছে যা বাংলাদেশের অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অনুকরণীয় হবে।


প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9