ডিআরইউ শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসবে নাম নিবন্ধনের আহবান

০৪ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪১ PM

© লগো

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্যদের সন্তানদের নিয়ে ‘শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব-২০১৮’ আয়োজন  করতে যাচ্ছে। এতে অংশগ্রহণের জন্য আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ডিআরইউ কার্যালয়ে নির্ধারিত ফরমে প্রতিযোগীর নাম নিবন্ধন করতে অনুরোধ করা হয়েছে। 

আজ গণমাধ্যমে উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক মিজান চৌধুরী ও সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস পান্না প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় নাম নিবন্ধনের সময় প্রতিযোগীর বয়সের প্রমাণ হিসেবে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি অবশ্যই জমা দিতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। 

বিভাগ ও বয়সসীমা :  মোট তিনটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ‘ক’ বিভাগ সর্বোচ্চ ৬ বছর, ‘খ’ বিভাগে সর্বোচ্চ ৯ বছর এবং ‘গ’ বিভাগে সর্বোচ্চ ১২ বছর বয়সী সন্তানরা অংশগ্রহণ করতে পারবেন। 

প্রতিযোগিতা বিষয় ও নিয়মাবলী : সঙ্গীত, আবৃত্তি এবং চিত্রাঙ্কণ এই তিনবিষয়ে উন্মুক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে আবৃত্তি মুখস্ত পড়তে হবে এবং যার সময়সীমা থাকবে ৩ মিনিট। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অঙ্কনের কাগজ ডিআরইউ থেকে সরবরাহ করা হবে। তবে কলম, পেন্সিল, রাবার, রঙ, তুলি, ক্লীপ বোর্ড আনুষঙ্গিক উপকরণ প্রতিযোগীকে আনতে হবে। আর প্রতি বিভাগে নূন্যতম ৪ (চার) জন প্রতিযোগীর কম হলে ওই বিভাগে প্রতিযোগীতা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিএমইউতে ‘স্মার্ট হাসপাতাল পাইলট ইনিশিয়েটিভ’ শীর্ষক কৌশলগত…
  • ১২ জুন ২০২৬
জাবি শিক্ষার্থীকে বস্ত্রহীন করে দেওয়ানো হলো ‘জয় বাংলা’ স্ল…
  • ১২ জুন ২০২৬
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন দুই উপ-উপাচার্যের দা…
  • ১২ জুন ২০২৬
ব্র্যাক ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন ১৫ জুন পর্যন্ত
  • ১২ জুন ২০২৬
সরকারি কলেজে অধ্যক্ষের সঙ্গে সহকারী অধ্যাপকের মধ্যে মারামার…
  • ১২ জুন ২০২৬
পটুয়াখালী জেলা প্রশাসকের  কার্যালয়ে চাকরি, পদ ৯, আবেদন ৭ জু…
  • ১২ জুন ২০২৬
×