জাবিতে অস্বচ্ছল ছাত্রদের শিক্ষাবৃত্তি প্রদান

১৭ আগস্ট ২০১৮, ০৫:১৫ PM
বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথিদের সাথে বৃ্ত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা

বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথিদের সাথে বৃ্ত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মেধাবী অথচ আর্থিকভাবে অস্বচ্ছল ১৪ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন দ্য ইউনাইটেড কিংডম (জুয়াক)’ এ শিক্ষাবৃত্তি প্রদান করে। বৃহস্পতিবার দর্শন বিভাগের ১১৭নং কক্ষে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি বাবদ ১২ হাজার টাকার এককালীন ব্যাংক চেক তুলে দেওয়া হয়।

এসময় জুয়াক স্টাইপেন্ড ফান্ড বাংলাদেশ শাখার আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের আর্থিকভাবে অস্বচ্ছল তবে মার্জিত, দায়িত্বশীল, নিয়মিত ও সন্তোষজনক ফলাফলধারী স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদেরকে আর্থিকভাবে সহায়তা করার ক্ষুদ্র প্রয়াস এটি। বৃত্তিপ্রদানের এ ধারাবাহিকতা বজায় থাকবে। আগামী বছর থেকে আমরা এর পরিসর বাড়ানোর চেষ্টা করবো।’

বৃত্তি প্রদানের সময় জুয়াকের সদস্য বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. ফরহাদ হোসেন, ভুগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নুরূল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে এ সংগঠন যাত্রা শুরু করে। নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বৃদ্ধি, সদস্যদের মধ্যে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক উন্নয়নে কাজ করার উদ্দেশ্যে সংগঠনটি যাত্রা শুরু করে।

ব্রাজিল সমর্থকের খাটের নিচে মিলল ৪১০ লিটার মদের উপকরণ, পালি…
  • ১২ জুন ২০২৬
দেশে শিল্পায়নের সম্ভাবনা দেখতে শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদ…
  • ১২ জুন ২০২৬
ডাক্তার বলছেন— ‘শেষ চেষ্টায়’ও বাঁচানো গেল না, ‘অবহেলায় মৃত্…
  • ১২ জুন ২০২৬
দেশের অর্থনীতির মূল তিন স্তম্ভের রূপকার শহিদ জিয়া: সমাজকল্য…
  • ১২ জুন ২০২৬
হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল
  • ১২ জুন ২০২৬
জনকল্যাণ নয়, প্রতারণার বাজেট দেওয়া হয়েছে: এনসিপি
  • ১২ জুন ২০২৬
×