রক্তদাতা সংগঠন ‘কণিকা’র সভাপতি সাঈদ, সম্পাদক ইমার

১০ আগস্ট ২০১৮, ০৯:২৫ PM

© ফাইল ফটো

‘সৃষ্টির জন্য ভালোবাসা’ এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম ভিত্তিক রক্তদাতা সংগঠন ‘কণিকা’র ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে নগরীর জিইসিতে কণিকা’র প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ২০১৬-১৭ সনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সায়েম বার্ষিক সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন। তাছাড়া সহকারী অর্থ-সম্পাদক নাবিলা অাফরোজ তুলে ধরেন সংগঠনের বার্ষিক অায়-ব্যয়ের সার্বিক চিত্র।

পরবর্তীতে ২০১৮-১৯ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রথমবারের মত সভাপতি হিসেবে নির্বাচিত হন কণিকার প্রতিষ্ঠাতা সাঈদ অাহমেদ নাসিফ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয় ইমার অাহমেদ।

তাছাড়া সহ-সভাপতি মোবারক আহমদ জুয়েল, অর্থ-সম্পাদক নাবিলা অাফরোজ, দপ্তর সম্পাদক রশ্মি ধর, ক্যাম্পেইন সম্পাদক সারোয়ার ইসলাম রুহেত, প্রকাশনা সম্পাদক তানজির অাহমেদ, অাইটি সম্পাদক আদিল আব্বাস নির্বাচিত হয়।

পরে প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ মুনির নব নির্বাচিতদের শপথবাক্য পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।

ব্রাজিল সমর্থকের খাটের নিচে মিলল ৪১০ লিটার মদের উপকরণ, পালি…
  • ১২ জুন ২০২৬
দেশে শিল্পায়নের সম্ভাবনা দেখতে শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদ…
  • ১২ জুন ২০২৬
ডাক্তার বলছেন— ‘শেষ চেষ্টায়’ও বাঁচানো গেল না, ‘অবহেলায় মৃত্…
  • ১২ জুন ২০২৬
দেশের অর্থনীতির মূল তিন স্তম্ভের রূপকার শহিদ জিয়া: সমাজকল্য…
  • ১২ জুন ২০২৬
হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল
  • ১২ জুন ২০২৬
জনকল্যাণ নয়, প্রতারণার বাজেট দেওয়া হয়েছে: এনসিপি
  • ১২ জুন ২০২৬
×