ঢাবি সাংস্কৃতিক সংসদের নতুন কমিটির সঙ্গে সংঠনটির মডারেটরসহ অন্যান্যরা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংস্কৃতিক সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। ৩৯ সদস্যের নতুন কমিটিতে রাগীব রহমানকে সভাপতি ও ফয়সাল মাহমুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রবিবার সংগঠনের কার্যনির্বাহী কমিটির ২০১৮-১৯ মেয়াদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন এ কমিটি গঠন করা হয়। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সংঠনটির মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী উপস্থিত ছিলেন।
নাচ, গান, আবৃত্তি, অভিনয়সহ বাংলাদেশি সংস্কৃতির সব শাখাকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে ২০১৫ সালের ৫ সেপ্টেম্বর যাত্রা শুরু করে ঢাবি সাংস্কৃতিক সংসদ।