জেএসসি পরীক্ষা

ভিকারুননিসায় পাসের হার ৯৯.৮৬

৩১ ডিসেম্বর ২০১৯, ০১:২৭ PM

© সংগৃহীত

রাজধানীর খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসএসি) পরীক্ষায় পাশের হার ৯৯.৮৬ শতাংশ। প্রতিষ্ঠানটিতে জিপিএ-৫ পেয়েছে ৮৫৩ পরীক্ষার্থী।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে স্কুলের নোটিশ বোর্ডে জেএসসি পরীক্ষার ফল টাঙিয়ে দেওয়া হয়। ঘোষিত ফল অনুযায়ী এ বছর ভিকারুননিসা নূন স্কুল থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ১১৮ পরীক্ষার্থী। এর মধ্যে তিনজন শিক্ষার্থী পাস করতে পারেনি।

1 (1)

এর আগে গণভবনে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এরপর বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

গোপালগঞ্জে চলাচলের পথ বন্ধ করে ৩২ পরিবারকে অবরুদ্ধ
  • ২৯ এপ্রিল ২০২৬
সামান্য বৃষ্টিতেই মরণফাঁদে পরিণত হয় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলি…
  • ২৯ এপ্রিল ২০২৬
লাখ লাখ টাকার ল্যাব পড়ে আছে অযত্ন-অবহেলায়, শিক্ষার্থীদের ব্…
  • ২৯ এপ্রিল ২০২৬
কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন শেষ ৬ মে
  • ২৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ২৫ শিশু ভর্তি
  • ২৯ এপ্রিল ২০২৬
বেনাপোল বন্দরে ওজন কারচুপি, রাজস্ব হারাচ্ছে সরকার
  • ২৯ এপ্রিল ২০২৬