মেসির গোল, হয়ে গেল বিশ্বরেকর্ডও

২৮ জুন ২০২৬, ০৯:৪৪ AM , আপডেট: ২৮ জুন ২০২৬, ০৯:৫৬ AM
মেসির গোল

মেসির গোল © সংগৃহীত

ডালাসে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। বদলি হিসেবে মাঠে নেমেই জালের ঠিকানা খুঁজে নেন আর্জেন্টিনার অধিনায়ক, আর সেই গোলেই নতুন বিশ্বরেকর্ড গড়েন তিনি।

ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে মেসিকে নামায়। মাঠে নেমেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন এই সুপারস্টার। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নতুন এক মাইলফলক ছুঁয়ে ফেলেন মেসি।

বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়লেন মেসি। টানা ৬ ম্যাচে গোল করে মেসির পরই ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়াজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন।

এর আগে, প্রথমার্ধে জিওভানি লো সেলসো ও লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে জর্ডান একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত মেসির গোলেই ব্যবধান আরও বাড়ল।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬