বরিশালে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

৩১ ডিসেম্বর ২০১৯, ০১:২৬ PM

© সংগৃহীত

বরিশাল শিক্ষা বোর্ডে এবারও পাস ও জিপিএর হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশাল বোর্ডে মোট পাসের হার ৯৭.০৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৯৪৮ শিক্ষার্থী। মঙ্গলবার (৩১ ডি‌সেম্বর) দুপুর ১২টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

এবার সারাদেশে জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। গত বছর এ হার ছিল ৮৫ দশমিক ৮৩ শতাংশ। এ হিসাবে গতবারের চেয়ে এবার পাসের হার বেড়েছে ২.০৭ শতাংশ।

এ বছর বরিশাল থেকে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ হাজার ১৩ হাজার ৯৮৫ জন। এর মধ্যে ছাত্র ৫২ হাজার ৩৩৯ জন এবং ছাত্রী ৬১ হাজার ৬৪৬ জন। পাস করেছে ১ লাখ ১০ হাজার ৬১৯ জন। এর মধ্যে ছাত্র ৫০ হাজার ৫২১ জন আর ছাত্রী ৬০ হাজার ৯৮ জন।

এছাড়া এবার জেএসসি-জেডিসিতে জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ শিক্ষার্থী। গতবছর এ সংখ্যা ছিল ৬৮ হাজার ৯৫ জন। গেল বারের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে ১০ হাজার ৩৩৪ জন। দুপুর ১২টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ ফল প্রকাশ করা হয়।

এর আগে গণভবনে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এরপর বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

গোপালগঞ্জে চলাচলের পথ বন্ধ করে ৩২ পরিবারকে অবরুদ্ধ
  • ২৯ এপ্রিল ২০২৬
সামান্য বৃষ্টিতেই মরণফাঁদে পরিণত হয় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলি…
  • ২৯ এপ্রিল ২০২৬
লাখ লাখ টাকার ল্যাব পড়ে আছে অযত্ন-অবহেলায়, শিক্ষার্থীদের ব্…
  • ২৯ এপ্রিল ২০২৬
কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন শেষ ৬ মে
  • ২৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ২৫ শিশু ভর্তি
  • ২৯ এপ্রিল ২০২৬
বেনাপোল বন্দরে ওজন কারচুপি, রাজস্ব হারাচ্ছে সরকার
  • ২৯ এপ্রিল ২০২৬