সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

২১ নভেম্বর ২০১৯, ০১:১৯ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২২ নভেম্বর)। এবছর বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৪ হাজার ৯৪ জন। রাজধানীর ১১টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র ও আসন বন্টন:
ঢাকা কলেজ রোল নম্বর ৫০০০০০১ থেকে ৫০০৪০০০; ইডেন মহিলা কলেজ রোল নম্বর ৫০০৪০০১ থেকে ৫০১০৫০০; বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ রোল নং ৫০১০৫০১ থেকে ৫০১৩৮০০; কবি নজরুল সরকারি কলেজ রোল নম্বর ৫০১৩৮০১ থেকে ৫০১৫৮০০; সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে রোল নম্বর ৫০১৫৮০১  থেকে ৫০১৭৮০০; সরকারি বাঙলা কলেজে রোল নম্বর ৫০১৭৮০১ থেকে ৫০২২০০০; সরকারি তিতুমীর কলেজে রোল নম্বর ৫০২২০০১ থেকে ৫০২৫৫৫০; গার্হস্থ্য অর্থনীতি কলেজে (আজিমপুর) রোল নম্বর ৫০২৫৫৫১ থেকে ৫০২৭৫৫০; আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এড কলেজে রোল নম্বর ৫০২৭৫৫১ - ৫০২৯৫৫০; ওয়েস্ট ইন্ড হাই স্কুলে রোল নম্বর ৫০২৯৫৫১ থেকে ৫০৩০৫০০ উইলস্ লিট্ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে রোল নম্বর ৫০৩০৫০১ থেকে ৫০৩৪০৯৪।

পরীক্ষার হলে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র বহন করা যাবে না। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুসারে সাত কলেজের ওয়েবসাইটের মাধ্যমে কলেজ ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবে। মেধাক্রম অনুযায়ী আসন খালি থাকা সাপেক্ষে ভর্তিচ্ছুরা তাদের পছন্দের কলেজ ও বিভাগে (বিষয়) ভর্তির সুযোগ পাবে।

সাত কলেজের মধ্যে ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা মহিলা কলেজের আসনগুলো শুধু মেয়েদের জন্য এবং ঢাকা কলেজের আসনগুলো ছেলেদের জন্য সংরক্ষিত। বাকি চারটিতে ছেলেমেয়ে উভয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

কলেজ ভিত্তিক বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যা:

ঢাকা কলেজে ১০৯০ জন; ইডেন মহিলা কলেজ  ১২২৫ জন; তিতুমীর কলেজ  ১৫১০ জন
সরকারি বাঙলা কলেজ  ৭১৫ জন; কবি নজরুল সরকারি কলেজ  ৬৩০ জন; বদরুন্নেসা মহিলা কলেজ ৫৯০ জন; শহীদ সোহরাওয়ার্দী কলেজ  ৭৪০ জন। মোট  ৬৫০০ জন

বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মানবন্টন: এমসিকিউ অংশে ১২০ নম্বর; জিপিএ  ৮০ নম্বর। আর পাস নম্বর ৪৮। তবে পরীক্ষায় নেগেটিভ মার্কিং নেই।

বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নসহ মোট ৪টি বিষয়ের পরীক্ষা দিতে হবে। যাদের এইচএসসিতে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান ছিলো তাদের এই ৪টি উত্তর দিতে হবে তবে। ইচ্ছে করলে উচ্চ মাধ্যমিকের ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা/ ইংরেজি দিতে পারবে

ইউনিট পরিবর্তন: পরীক্ষায় কৃতকার্য হলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের পাশাপাশি মানবিক/ বাণিজ্যের সাবজেক্ট চয়েজ দিতে পারবে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎস খুঁজতে হবে, রুয়ে…
  • ২৯ এপ্রিল ২০২৬
মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন রক্ষায় ছাত্রদল নেতা তারিক
  • ২৯ এপ্রিল ২০২৬
ভারতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা সরকারের বড় ভুল সিদ্ধান্ত:…
  • ২৯ এপ্রিল ২০২৬
জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা গড়তে সংসদ সদস্যদের প্রতি প্রধানম…
  • ২৯ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১০ মে
  • ২৯ এপ্রিল ২০২৬
কেমন আছেন, কী করছেন— বললেন অধ্যাপক নিয়াজ আহমদ খান
  • ২৯ এপ্রিল ২০২৬