সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে বেঁচে যাওয়া সেই ফাতেমা পেল উপহার

২৮ জুন ২০২৬, ১১:৪৩ AM , আপডেট: ২৮ জুন ২০২৬, ১১:৪৬ AM
ফাতেমার পরিবারকে উপহার সামগ্রী দিয়েছে জেলা প্রশাসন

ফাতেমার পরিবারকে উপহার সামগ্রী দিয়েছে জেলা প্রশাসন © টিডিসি ফটো

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফাতেমার পরিবারকে উপহার সামগ্রী দিয়েছে জেলা প্রশাসন। 

শনিবার (২৭ জুন) বিকালে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট মো আসাদুজ্জামান, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার ভূমিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

২০২২ সালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ত্রিশালে মায়ের পেট ফেটে অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশু ফাতেমা। জেলা ও উপজলা প্রশাসনের কর্মকর্তারা ফাতেমার পরিবারের খোঁজখবর নেন, ফাতেমার বাবা-মা ও বোনের কবর জিয়ারত করেন এবং নগদ টাকা, খাদ্য সামগ্রী ও ঘর মেরামতের জন্য ঢেউটিন উপহার দেন। পরে জেলা প্রশাসনোর পক্ষ থেকে ফাতেমার দাদার দোকানে বিক্রির জন্য পণ্যসামগ্রী উপহার দেওয়া হয়।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে আগামীতে ফাতেমার দাদার নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেন। একইসাথে উপজেলা নির্বাহী অফিসারকে ফাতেমার বাড়িতে যাওয়ার রাস্তাটি পাকাকরণসহ ফাতেমার নামে সড়কের নামকরণের নির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার জানান, দ্রুততম সময়ে রাস্তাটি পাকা করণের ব্যবস্থা নেওয়া হবে। এসময় ময়মনসিংহ জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬