শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা দিতে ঘাটতি সাড়ে ৭ হাজার কোটি টাকা: শিক্ষামন্ত্রী

২৮ জুন ২০২৬, ১১:৪৯ AM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © টিডিসি সম্পাদিত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা দ্রুত পরিশোধে সরকার আন্তরিক হলেও অর্থসংকটের কারণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে সংশ্লিষ্ট তহবিল। বর্তমানে অবসর সুবিধা দিতে প্রায় ৭ হাজার ৪১০ কোটি টাকার ঘাটতি রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

জাতীয় সংসদে গাইবান্ধা-৫ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা দ্রুত প্রদানে সরকার অত্যন্ত আন্তরিক।

তিনি জানান, বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডে প্রায় ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে। একজন শিক্ষক বা কর্মচারী গড়ে প্রায় ১৩ লাখ টাকা অবসর ভাতা পেয়ে থাকেন। এসব আবেদন নিষ্পত্তির জন্য প্রায় ৮ হাজার ৭১০ কোটি টাকা প্রয়োজন হলেও বর্তমানে অবসর তহবিলে জমা রয়েছে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা। ফলে অবসর সুবিধা পরিশোধে প্রায় ৭ হাজার ৪১০ কোটি টাকার অর্থঘাটতি সৃষ্টি হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে ২০২৩ সালের আগস্ট থেকে চলতি বছরের ২১ জুন পর্যন্ত প্রায় ৪৫ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে। এসব আবেদন নিষ্পত্তির জন্য এককালীন প্রায় ৩ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দ প্রয়োজন।

তিনি বলেন, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের আর্থিক সংকট নিরসনে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দের কার্যক্রম গ্রহণ করেছে। একই সঙ্গে আবেদন নিষ্পত্তির গতি বাড়াতে সফটওয়্যার পুনরায় চালুকরণ, জনবল বৃদ্ধি, অনলাইন কার্যক্রম সম্প্রসারণ এবং আইবাস প্লাস প্লাস (iBAS++)-এর মাধ্যমে সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে অর্থ প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

চুয়েটে কাল শুরু হচ্ছে ক্লাব ফেস্ট, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্…
  • ৩১ আগস্ট ২০২৬
রাবিতে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস উপাচা…
  • ৩১ আগস্ট ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে সরকারি চাকরিজীবীদের, আজ মন্ত্র…
  • ৩১ আগস্ট ২০২৬
পবিপ্রবির প্রথম উপাচার্যের প্রয়াণে স্মরণসভা ও দোয়া
  • ৩১ আগস্ট ২০২৬
নেপালের পর এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা, নিখোঁজ অন্তত ২০
  • ৩১ আগস্ট ২০২৬
বিমানবন্দর থেকে বের হতেই গাড়ি থামিয়ে প্রবাসীর স্বর্ণালঙ্কার…
  • ৩১ আগস্ট ২০২৬