ইবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১৯.৭৬

১৮ নভেম্বর ২০১৯, ০৭:০১ PM
ফলাফল হস্তান্তর অনুষ্ঠান

ফলাফল হস্তান্তর অনুষ্ঠান © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, জীববিজ্ঞান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। ফলাফলে পাসের হার শতকরা ১৯.৭৬ শতাংশ।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর নিকট ফলাফল হস্তান্তর করে ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. মোস্তফা কামাল।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফসহ ইউনিট সমন্বয়কারী অন্যান্য সদস্যরা।

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা যায়, এ বছর ‘ডি’ ইউনিটে ৫৫০টি আসনের বিপরীতে ২৩ হাজার ১ শত ৫২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৯ হাজার ৬১৩ জন। এর মধ্যে কৃতকার্য হন ৩ হাজার ৮৭৭ জন। সে হিসেবে পাশের হার ১৯.৭৬ শতাংশ।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
  • ২৮ জুন ২০২৬
শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা দিতে ঘাটতি সাড়ে ৭ হাজার কোটি…
  • ২৮ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে বেঁচে যাওয়া সেই ফাতেমা পেল উপহ…
  • ২৮ জুন ২০২৬
ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন শুরু, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের…
  • ২৮ জুন ২০২৬
বাবার কবর খুঁড়তে গিয়ে প্রতিবেশীদের হামলায় ভাই-বোন জখম, গ্রে…
  • ২৮ জুন ২০২৬
এইচএসসির কেন্দ্রগুলো শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত থাকবে: শি…
  • ২৮ জুন ২০২৬