জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব পরীক্ষা স্থগিত

১০ নভেম্বর ২০১৯, ০১:৫৫ PM

© ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আয়োজিত সোমবারের (১১ নভেম্বর) সব পরীক্ষা ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে  স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়জুল করিম রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

সোমবার অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল বলে জানা গেছে। স্থগিত পরীক্ষাটি কবে হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে ২-৩ দিনের মধ্যে এ পরীক্ষার নতুন সময় ঘোষণা করা হবে।

আর আগে ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে শনিবারের (৯ নভেম্বর) বিভিন্ন পর্যায়ের পরীক্ষা স্থগিত করে জাতীয় বিশ্ববিদ্যালয়। তবে আজ সন্ধ্যায়বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৭ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
  • ২৮ জুন ২০২৬
শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা দিতে ঘাটতি সাড়ে ৭ হাজার কোটি…
  • ২৮ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে বেঁচে যাওয়া সেই ফাতেমা পেল উপহ…
  • ২৮ জুন ২০২৬
ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন শুরু, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের…
  • ২৮ জুন ২০২৬
বাবার কবর খুঁড়তে গিয়ে প্রতিবেশীদের হামলায় ভাই-বোন জখম, গ্রে…
  • ২৮ জুন ২০২৬
এইচএসসির কেন্দ্রগুলো শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত থাকবে: শি…
  • ২৮ জুন ২০২৬